চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কলকাতার ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি, আর তাতেই বদলি দল স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। সে স্কটিশদের ব্যাটারদের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে ম্যাচ জিতেছে ক্যারিবীয়রা। রোমারিও শেফার্ডের এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট এবং সব মিলিয়ে তুলে নেন ৫ উইকেট।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্কটিশদের অধিনায়ক রিচি বেরিংটন। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে নেমে শেফার্ড তাণ্ডবে ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ৩৫ রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে ওপেনিংয়ে নেমে ব্রেন্ডন কিং ৩৫ এবং শাই হোপ ১৯ রান করেন। শিমরন হেটমায়ার ২ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে করেন ৬৪ রান। রোভম্যান পাওয়েল ২৪, শেরফান রাদারফোর্ড ২৬, এবং শেফার্ড করেন অপরাজিত ৬ রান।

স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড কুরি ২টি, সাফিয়ান শরীফ, অলিভার ডেভিডসন এবং মাইকেল লিস্ক ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার জর্জ মুন্সে ১৯ এবং মাইকেল জোন্স ১ রান করে ফিরেন। ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৪, রিচি বেরিংটন ৪২, টম ব্রুস ৩৫, ম্যাথিউ ক্রস ১১ এবং মার্ক ওয়াট ১৫ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৩টি এবং শামার জোসেফ, গুডাকেশ মোতি ১টি করে উইকেট নেন। শেফার্ড ৩ ওভার করে ২০ রান খচায় ৫ উইকেট নেন। তার শেষ ওভারে তিনি ১ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিওয়েস্ট ইন্ডিজকলকাতালিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

Next Post

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

Next Post

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ছবি: সংগৃহীত

গাজীপুরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট বিতরণ শুরু ৮ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT