চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2026
in জনপদ, ফেনী
A A

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯ বছর আগের একটি হত্যা মামলায় নতুন করে আসামী হলেন ফেনীর পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু ইউসুফ মিন্টু।

২০১৭ সালের ৩১ জুলাই ওই মামলাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া আমলী আদালত খারিজ করে দিলেও গত ১৭ ডিসেম্বর নিহতের খালাত ভাই পরিচয়ে কক্সবাজারে উখিয়ার জনৈক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পুনরায় আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধান আসামী করে ১০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় সাংবাদিক মিন্টুর নাম ৬৬ নম্বর ক্রমিকে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পরশুরাম থানার এসআই রাজীব স্থানীয় এক যুবদল নেতার মাধ্যমে সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর নাম-ঠিকানা যাচাইয়ের জন্য ফোন করলে বিষয়টি জানাজানি হয়।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৭ ডিসেম্বর মৃত মো. আবদুল নবীকে যুবদল কর্মী দাবি করে তার খালাতো ভাই পরিচয় দিয়ে মো. জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে প্রধান আসামি করে ১০২ জনের বিরুদ্ধে পুনরায় মামলা করেছেন।

চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর রাঙ্গুনিয়া আমলী আদালতের বিচারক মামলাটি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

জানা গেছে, ২০১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় মো. মুন্সি মিয়ার ছেলে মো. আবদুল নবীকে ২০১৬ সালের ২৩ জুন অপহরণ করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তার প্রেক্ষিতে ২০১৬ সালের ২ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়। পরদিন ২৪ জুন দৈনিক প্রথম আলোতে এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। এরপর এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার একটি মামলা করেন।

রাঙ্গুনিয়া থানার মামলা নং- ০৩, তাং- ০৫/০৭/২০১৬, ধারা ১৪৩/৩৩২/৩৫৩/ ৩০৭/ ৩০২/৩৪। রাঙ্গুনিয়া থানার পুলিশ তদন্ত শেষে আদালতে ২০১৭ সালের ৩১ জুলাই একটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। সূত্র নং- ০৯, তাং- ৩১/০৭. ২০১৭। এর পর মামলাটি বিগত ২৪/০৯/২০১৭ তারিখে আদালত খারিজ করে নথিজাত করার আদেশ প্রদান করেন।

পরশুরাম থানার এসআই রাজীব জানান, গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে পিবিআই পরশুরাম থানায় ইনকোয়ারি স্লিপ পাঠায়।

সাংবাদিক আবু ইউসুফ মিন্টু বলেন, ‘পরশুরামের একটি চক্র বেশ কিছুদিন ধরে আমাকে মামলা দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করে যাচ্ছিল। এর আগেও তারা একটি মামলায় জড়ানোর চেষ্টা করেছিল। ষড়যন্ত্রকারীরা রাঙ্গুনিয়ায় গিয়ে আমাকে গায়েবি মামলায় আসামী করে হয়রানি করছে।’

তিনি বলেন, ‘আমার জীবনে কখনো রাঙ্গুনিয়া যাওয়া হয়নি। তারপরও তারা আমাকে মিথ্যা আসামী করে ফাঁসানোর চেষ্টা করছে।’

Tags: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
Previous Post

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

Next Post

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

Next Post

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT