চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ফাইলে ওঠে পথ হারিয়েছে পিটার বাটলারের দল। ভুলে ভরা ম্যাচে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের, ছোঁয়া হল না বয়স ভিত্তিক সাফের ষষ্ঠ শিরোপা।

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ৪-০তে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে সমান তালেই লড়াই করছিল বাংলাদেশ ও ভারত। তবে সময় যত গড়িয়েছে ছন্দ হারিয়েছেন অর্পিতা-ইয়ারজানরা। দ্বিতীয় মিনিটে লাল-সবুজদের সামনে সুযোগ আসে কর্নার থেকে গোল করার। মামুনি চাকমা নেয়া শট লক্ষ্যে না থাকায় বল চলে যায় পোস্টের উপর দিয়ে।

পরের মিনিটেই আক্রমণে যায় ভারত। বাংলাদেশি ডিফেন্ডারদের কাছে ব্যর্থ হলে গোলের দেখা পায়নি টিম ইন্ডিয়া। ৪০ মিনিটে ভারত আরও একটি গোলের সুযোগ পেলেও ইয়ারজান বেগম রুখে দেন। তবে পরের মিনিটেই গোল হজম করে অর্পিতা বিশ্বাসের দল। ৪২ মিনিটে অধিনায়ক জুলিয়ান নোংমাইথেমের গোলে লিড পেয়ে যায় ভারত। পরে বাংলাদেশ আর সুযোগ তৈরি করতে না পারলে ১-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে ভারতের একটি লং বল বক্সের সামনে ধরতে এসে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান। গোলরক্ষক ভারতের ফরোয়ার্ডকে বাধা দেয়ার চেষ্টা করেন। ভারতের ফরোয়ার্ড বলের পেছনে ছুটে না পেয়ে ডাইভ দিয়ে পড়ে যান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ভারত ব্যবধান দ্বিগুণ করে।

মিনিট কয়েক পর প্রতীমার ব্যাক পাসে ইয়ারজান শট নিতে গেলে সামনে দৌড়ে আসেন পার্ল ফার্নান্দেজ। ইয়ারজানের শট নেন প্রতিপক্ষ খেলোয়াড়েরর শরীর বরাবর। এরপর আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ৮৩ মিনিটে ডিফেন্সের ভুলে ৪ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাটলারের দল।

গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারায়। ঐ ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ জোড়া গোল করেছিল। পুরো ম্যাচেই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। ফাইনালে বাংলাদেশ সেই খেলাটা খেলতে পারেনি। বল পজিশন রাখলেও আক্রমণ সেভাবে হয়নি।

সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে তিন ক্যাটাগরি বয়সের টুর্নামেন্ট হয়ে আসছে ২০১৮ সাল থেকে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ মেয়েদের এই প্রতিযোগিতায় বাংলাদেশেরই জয়জয়কার। এপর্যন্ত হওয়া ৬ আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

Tags: আলপিইয়ারজাননেপালবাংলাদেশভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

Next Post

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

Next Post

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ইমিগ্রেশন আইন প্রয়োগে নরম সুরের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT