চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একদিন পরই ভারত-শ্রীলঙ্কায় গড়াচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারতে যাবে না বাংলাদেশ, বদলি দলও নিয়েছে আইসিসি। সেই ইস্যুতে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বর্জন করেছে দেশটি। যেটি গড়ানোর কথা কলম্বোতে। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠিতে ম্যাচটি খেলার আহ্বান জানিয়েছিল সহ-আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট। সেই চিঠির উত্তরও হবে ‘না’।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন, শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র। বোর্ডটির হাতে এখন কিছুই নেই বলে জানিয়েছে সূত্রটি। বলেছে, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’

এসএলসি সভাপতি শামনি সিলভা বৃহস্পতিবার পিসিবিকে চিঠিতে অনুরোধ জানান, পাকিস্তান যেন ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারতের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। যদিও পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন, আইসিসি গতমাসে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে তার দেশ।

শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রতিবেদন, পিসিবিকে পাঠানো এসএলসির চিঠিতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের ব্যাপারে শ্রীলঙ্কার গভীর আগ্রহের কথা উল্লেখ আছে। ম্যাচটির জন্য সবধরনের বাণিজ্যিক, পরিচালনাগত, লজিস্টিক, আতিথেয়তা, পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। টিকিটের বিপুল চাহিদার কথা তুলে ধরা হয়েছে, যা অভূতপূর্ব, জনস্বার্থ এবং উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রত্যাশার প্রতিফলন।

প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচে অংশ না নিলে দেশটির জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এরমধ্যে প্রত্যাশিত পর্যটন আয় হারানো এবং সামগ্রিক অর্থনৈতিক নেতিবাচক প্রভাবও রয়েছে। পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে দীর্ঘদিনের আলোচনার কারণে কলম্বোতে ইতিমধ্যে একাধিক হোটেল বুকিং বাতিল হয়েছে। এ গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে, এমন প্রত্যাশায় হোটেলগুলো প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বুকিং বাতিল হওয়ায় বিশ্বকাপ চলাকালীন সময়ে হোটেলগুলোর কক্ষ দখলের পূর্বাভাসে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে।

চিঠিতে এসএলসি অতীতের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। বিশেষ করে সংবেদনশীল ও চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও একাধিকবার শ্রীলঙ্কার পাকিস্তান সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সর্বশেষ উদাহরণটি আসে গত বছরের নভেম্বর মাসে, যখন শ্রীলঙ্কা দল পাকিস্তানে সাদা বলের সিরিজ খেলতে গিয়েছিল। সেসময় ইসলামাবাদের একটি বিচারালয় চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনাটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার প্রায় ১৬ বছর পর ঘটেছে।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বাংলাদেশপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

Next Post

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

Next Post
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT