চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুনীল কর্মকারের মৃত্যু সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি’

বাউল সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, সুনীল কর্মকার ছিলেন বাংলাদেশের ভাববাদী সংগীতচর্চার একজন গুরুত্বপূর্ণ সাধক, যিনি দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান ও চিন্তাধারাকে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রেখেছেন।

শোকবার্তায় সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের দর্শন ও শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে এগিয়ে চলেছে। এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ ঘটিয়েছে গানের মধ্য দিয়ে। ফলে এ দেশের চিন্তার ঐতিহ্য কোনো দর্শনের গ্রন্থে নয়, খুঁজে পাওয়া যায় লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ অসংখ্য ভাবুকের গানে।

তিনি বলেন, সুনীল কর্মকার ছিলেন জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। বহু বছর আগে তাঁর সঙ্গে সান্নিধ্যের সুযোগ হয়েছিল উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী জানান, তখনই সুনীল কর্মকারের কণ্ঠে জালাল খাঁর গান তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। কণ্ঠশিল্পী হিসেবে যেমন তিনি অনন্য ছিলেন, তেমনি বেহালা, দোতারা সহ একাধিক বাদ্যযন্ত্রে তাঁর পারদর্শিতাও ছিল চোখে পড়ার মতো।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়ার পরপরই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাঁর পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেয়।

শোকবার্তায় মোস্তফা সরয়ার ফারুকী বলেন,
“আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

‘কূল নাই দরিয়ার মাঝে বৃক্ষ একটি মনোহর’ খ্যাত প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের জন্ম ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুনীল কর্মকারের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি।

শিল্পীর সেই শেষ ইচ্ছা অনুযায়ী শুক্রবার বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় তাকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। কেবল কণ্ঠ নয়—বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই বাউল শিল্পী।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি নিজের লেখা প্রায় দুই শতাধিক গানও রয়েছে তার ঝুলিতে।

দৃষ্টিহীন এই শিল্পীর লোক সংগীতে অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।

Tags: বাউলমোস্তফা সরয়ার ফারুকীসংস্কৃতি উপদেষ্টাসুনীল কর্মকার
Previous Post

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

Next Post

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

Next Post
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT