চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী নারীদের অধিকার সুরক্ষা এবং সম-অধিকারের দাবিতে মানববন্ধন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
5:29 অপরাহ্ন 08, মার্চ 2017
in নারী
A A

‘প্রতিবন্ধী নারীদের সাবলম্বী করি, টেকসই অর্থনীতির দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী প্রতিবন্ধী অধিকার সুরক্ষা এবং সম-অধিকার ও সম-সুযোগ নিশ্চিতকরণের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরে মানববন্ধন ও র‌্যালি করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

মানববন্ধন থেকে প্রতিবন্ধী নারীদের অধিকার সুরক্ষার জন্য ৭ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। বিশেষ করে প্রতিবন্ধী নারী’র ক্ষমতায়ন ও উন্নয়নে সুনিদৃষ্ট প্রকল্প গ্রহণসহ তাদের দেখভালের সকল দায়িত্ব মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধিনে নিয়ে আসার দাবি জানানো হয় আয়োজন থেকে।

এর পাশাপাশি, প্রতিবন্ধী নারী ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সমন্বিত বিদ্যালয় প্রতিষ্ঠাসহ রাজনৈতিক ক্ষমতায়নে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে শতকরা ৫ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করা, আদালতে ইশারা ভাষা চালু এবং নির্যাতিত প্রতিবন্ধী নারীদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার চালুর দাবি জানানো হয়।

আয়োজনে বক্তারা প্রতিবন্ধী নারীদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধীদের সীমাবদ্ধতা তুলে ধরে বক্তারা বলেন:‘ আমাদের বাসে উঠতে দেওয়া হয়না। বাসের কথা তো রইলোই ট্রেনের অবস্থা আরও খারাপ। তাহলে আমরা যাতায়ত করবো কীভাবে?’

এ বিষয়ে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবন্ধীরা নারীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। বিকাল ৩টায় মানববন্ধন শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Tags: ২০১৭নারী দিবস
Previous Post

‘পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগরে নারী দিবস

Next Post

স্বস্তির বিকেলের মাঝে তামিম বিভ্রম

Next Post

স্বস্তির বিকেলের মাঝে তামিম বিভ্রম

লিটনের রেকর্ড ভাঙতে ওপেনিংয়ে তুষার চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT