চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০-১২টার মাঝে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেন।

মৃতদের দুইজন শিশু। তাদের একজনের বয়স আনুমানিক দেড় বছর, আরেকজনের চার বছর।

মৃত্যুর কারণ জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তবে আমাদের প্রাথমিক ধারণা, বাবা প্রথমে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন।

অভাবী পরিবার তো, উনি রিকশাচালক ছিলেন। হতেও পারে। কিন্তু এটা হলে উনি কেন এমন করেছেন, তা নিশ্চিত না। এরা বিহারি পরিবার, সবাই একসাথে থাকে। এদের পাশেই ভাই থাকে, মা থাকে। তাদের সাথে কথা বলে আমরা এখনো কোনো মোটিভ পাইনি, যোগ করেন পল্লবী জোনের এডিসি।

তিনি আরও জানান, ওই দম্পতির আরও একটি সন্তান আছে, যার বয়স আনুমানিক ১১ বছর। এই ঘটনা ঘটার সময় ওই বাচ্চাটা কাছে ছিল না। সে তার দাদীর কাছে ছিল।

Tags: ৪ জনএকই পরিবারপল্লবীমরদেহ উদ্ধার
Previous Post

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো দেশের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

Next Post

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT