চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A

টানা তিন অর্থবছর সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমার পর চলতি অর্থবছরে আবার বাড়ার ইঙ্গিত মিলছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার সঞ্চয়পত্র থেকে নিট দুই হাজার ৪৬১ কোটি টাকা সংগ্রহ করেছে। এতে গত ডিসেম্বর শেষে এ খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ৪১ হাজার ২৫৩ কোটি টাকায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর আগের মতোই ৫ শতাংশ বহাল থাকবে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নতুন করে করের চাপ বাড়ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমে আসায় সঞ্চয়পত্র তুলনামূলকভাবে আবার আকর্ষণীয় হয়ে উঠেছে। সঞ্চয়পত্রের সুদহার তুলনামূলক কম হারে কমায় সাধারণ মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে। সঞ্চয়পত্রের মোট বিক্রি থেকে সুদ ও আসল পরিশোধের পর যে অর্থ থাকে, সেটিই নিট বিক্রি হিসেবে বিবেচিত হয়। গত তিন অর্থবছর ধরে নিট বিক্রি কম থাকায় সরকারের ঋণও হ্রাস পাচ্ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণ ছিল ৩ লাখ ৬৪ হাজার ১০ কোটি টাকা। সেখান থেকে কমে ২০২৫ সালের জুন শেষে তা দাঁড়ায় ৩ লাখ ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকায়। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সরকারের ঋণ কমে ৬ হাজার ৬৩ কোটি টাকা। এর আগের দুই অর্থবছরেও উল্লেখযোগ্য পরিমাণে ঋণ হ্রাস পায়।

তবে চলতি অর্থবছরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা এবং ব্যাংক খাত থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকার নিয়েছে প্রায় ৫৯ হাজার কোটি টাকা।

এদিকে, দেশ থেকে অর্থ পাচার, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা মন্থর হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশে, যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।

এ ছাড়া, সঞ্চয়কারীদের স্বস্তি দিতে সাময়িকভাবে বাড়ানো উৎস কর প্রত্যাহার করে আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ফলে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আগের মতোই ৫ শতাংশ হারে কর কাটা হবে।

Tags: অর্থনীতিআর্থিক খাতউৎসে করএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডট্রেজারি বিলবন্ডবাজেট ঘাটতিবাংলাদেশ অর্থনীতিবিনিয়োগবেসরকারি খাতব্যাংক ঋণমূল্যস্ফীতিসঞ্চয়পত্রসরকারি ঋণ
Previous Post

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

Next Post

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

Next Post
ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT