চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রায় দশ বছর ম্যানচেস্টার সিটির কোচ হয়েছেন পেপ গার্দিওলা। সিটির উত্থান-পতনে আগলে রেখেছেন দলকে। হটাৎ আলোচনা, মৌসুম শেষে সিটি ছেড়ে যাবেন ৫৫ বর্ষী স্প্যানিয়ার্ড কোচ। এমন ঘটলে তার জায়গায় ক্লাবটির প্রথম পছন্দ বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানি, খবর ইউরোপে।

বর্তমান কোচের বিদায়ের সম্ভাবনা মাথায় রেখে সিটি সম্ভাব্য বিকল্পের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। পেপের সহকারী হিসেবে সিটিতে কাজ করা এনজো মারেস্কা গতমাসে চেলসি থেকে বরখাস্ত হওয়ার আগে লন্ডনের ক্লাবটিকে জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

বায়ার্ন মিউনিখের কোচ কোম্পানিই সিটির প্রথম পছন্দ। অবশ্য জার্মানি থেকে তাকে টেনে আনা কঠিনই মনে করা হচ্ছে। সিটির পক্ষে একটি বড় বিষয় হল, কোম্পানির সঙ্গে ক্লাবটির গভীর সম্পর্ক রয়েছে। খেলোয়াড় হিসেবে তিনি এখানে অধিনায়কত্ব করেছেন এবং ট্রফি জিতেছেন। তিন বছর গার্দিওলার অধীনেও খেলেছেন।

২০১৬ সালে সিটিতে যোগ দেয়া গার্দিওলার ২০২৭ পর্যন্ত চুক্তির মেয়াদ। ম্যানসিটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এবং টানা ৪ বার প্রিমিয়ার লিগসহ অসংখ্য ট্রফি জিতিয়েছেন তিনি। ২০২৪ সালে বায়ার্নে যোগ দেয়া কোম্পানি অসাধারণ মৌসুম শুরু করেছেন। বাভারিয়ানদের সাথে বেলজিয়ান কোচের চুক্তির মেয়াদ ২০২৯ পর্যন্ত।

গার্দিওলার অধীনে এখনও দুর্দান্ত পারফর্ম করছে সিটি। বুধবার রাতে কারাবও কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে শিরোপামঞ্চে গেছে তারা। জোড়া গোল করেছেন ওমর মারমুশ, সপ্তম এবং ২৯ মিনিটি জালের দেখা পান তিনি। ৩২ মিনিটে তৃতীয় গোলটি করেন তিজানি রেইজন্ডার্স। ৬২ মিনিটে নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যান্টনি এলাঙ্গা।

Tags: পেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

Next Post

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

Next Post
ছবি: সংগৃহীত

''ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই''

ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT