চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ভারতীয় নায়িকা নিয়ে সিনেমা হলে সমস্যা নেই, শাহরুখের ‘কিং’ দেশে মুক্তিতে সমস্যা কেন?-প্রশ্ন অনন্য মামুনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

সাফটা চুক্তির নতুন নীতিমালায় গত তিন বছরে বাংলাদেশে ভারতীয় সিনেমা পাঠান, জওয়ান, কিসি কি ভাই কিসি কি জান, স্ত্রী ২, মিস্টার এন্ড মিসেস মাহি, অ্যানিমেল এবং ডানকি মুক্তি দিয়েছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার ও চিত্রপরিচালক অনন্য মামুন।

এরমধ্যে শাহরুখের  ‘পাঠান’, ‘জওয়ান’ সিনেমা দুটি মাল্টিপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এই নির্মাতা চাইছেন, এ বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া শাহরুখ খানের ‘কিং’ আগামীতে যেকোনো মূল্যে বাংলাদেশেও মুক্তি দিতে।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে দু-দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের চরম অবনতি হয়েছে। যার কারণে ভিসা বন্ধ, আইপিএল এবং টি-২০ বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই বৈরী সম্পর্কের কারণে আদৌ আগামীতে ভারতীয় সিনেমা এদেশে মুক্তি দেয়া সম্ভব হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তবে অনন্য মামুন বলেন,“নিয়মনীতির মধ্যে থেকেও বাংলাদেশে আগামীতে শাহরুখ খানের ‘কিং’ মুক্তি দেয়ার জন্য আমি দরকার হলে একাই ফাইট করে যাবো।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে শাহরুখের ‘কিং’-এর পোস্টার দিয়ে অনন্য মামুন লিখেছেন,“আমাকে যত গালাগালি করো সমস্যা নাই। দালাল বলো সমস্যা নাই। আমি শাহরুখ খানকে শিল্পী হিসাবে ভালোবাসি।”

এই নির্মাতা তার যুক্তি দিয়ে বলেন, তোমরা যদি ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানাতে পারো। এবার ঈদের বড় দুই সিনেমায় ইন্ডিয়ান নায়িকা। সেই সিনেমা রিলিজে যদি কোন বাধা না থাকে তাহলে শাহরুখ খানের ‘কিং’ কেন নিয়ম মেনে বাংলাদেশ রিলিজ হবে না, এটার জবাব কে দিবে? আমি ‘কিং’ রিলিজের জন্য ফাইট একাই করে যাবো।

পরে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে ‘আবার বসন্ত’, ‘নবাব এলএলবি’, ‘দরদ’ সিনেমাগুলোর নির্মাতা অনন্য মামুন বলেন, সব নিয়ম মেনে ২০২৪ সালে ‘পুষ্পা ২’ বাংলাদেশে রিলিজ করতে চেয়েছিলাম। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করে দিনের পর দিন ঘুরেও কোনো রেজাল্ট পাইনি। এবার ‘কিং’ মুক্তি দিতে চাই নিয়ম মেনেই। দরকার হলে আমি নিয়মের মধ্যে থেকে ফাইট করবো, কোর্টে যাবো। তবুও কেন দিবে না?

“তথ্য মন্ত্রণালয়ের কেউ ‘হ্যাঁ’ অথবা ‘না’ কোনো জবাব দেন না। ‘পুষ্পা ২’ আনার আগে অনুমতি দেয়নি। কোন নীতিতে অনুমতি দেয়নি এই কারণও জানায়নি। এবার আমি ‘কিং’ এদেশে মুক্তির জন্য হান্ড্রেড পারেসেন্ট ফাইট দেব। যারা ইন্ডিয়া থেকে সিনেমা দেন তারা জানে আমি কেমন পরিবেশক। তারা ব্যবসায়ী। তারা জানে এদেশে ব্যবসা রয়েছে। তাই তাদের দিক থেকে এদেশে সিনেমা মুক্তি দিতে কোনো সমস্যা নাই।”

ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সম্মত হয়ে চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, শিল্পী সমিতি ও কলাকুশলীদের ১৯ সংগঠনের আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালে এপ্রিলে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তি দেয়ার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন সরকার। সেখানে বলা হয়েছিল, প্রতি বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

তবে প্রজ্ঞাপনে বলা ছিল, বাংলাদেশ ঈদ-উল-ফিতর, ঈদ-উল আজহা ও দুর্গাপূজার সপ্তাহে উপমহাদেশীয় ভাষার কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না। অনন্য মামুন জানান, এই নিয়ম এখনও বহাল রয়েছে। সব নিয়ম নীতি অনুসরণ করেই আমি ‘কিং’ মুক্তি দিতে চাই।

এদিকে, দুই ঈদ উৎসব ছাড়া দেশীয় সিনেমার মন্দাবাজারে ভারতীয় সিনেমা মুক্তি পেলে দর্শক আবার প্রেক্ষাগৃহে ফেরার সম্ভবনা রয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি পাবে টিকে থাকার লড়াইয়ে থাকা হলগুলো, এমনটাও জানান এই পরিবেশক ও পরিচালক।

Tags: অনন্য মামুনকিংলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
Previous Post

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

Next Post

লিবিয়ার জিনতানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গাদ্দাফির পুত্র সাইফ

Next Post

লিবিয়ার জিনতানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গাদ্দাফির পুত্র সাইফ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT