চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

বিশ্বব্যাপী এখন আলোচনায় ‘এপস্টেইন ফাইলস’! যা ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। প্রকাশিত নথির একটি ইমেইলে তার নাম উল্লেখ থাকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও বিভ্রান্তি।

চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মা। এই পরিচয়ের কারণে আরো বেশী আলোচিত তিনি। আমেরিকার বিচার বিভাগ শুক্রবার যে অতিরিক্ত তদন্তসংক্রান্ত নথিগুলো জনসমক্ষে প্রকাশ করেছে, সেখানে ২০০৯ সালের একটি ইমেইলে নায়ারের উপস্থিতির উল্লেখ রয়েছে।

ওই ইমেইলটি পাঠিয়েছিলেন মার্কিন পাবলিসিস্ট পেগি সিগাল, যা পাঠানো হয়েছিল ধনকুবের ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে। ইমেইলে বলা হয়, একটি চলচ্চিত্র প্রদর্শনীর পর ঘিসলেন ম্যাক্সওয়েলের ম্যানহাটনের টাউনহাউসে আয়োজিত একটি ‘আফটার পার্টি’তে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, শিল্প সংগ্রাহক জঁ পিগোজ্জি এবং পরিচালক মীরা নায়ারসহ আরও অনেকে।

এপস্টেইন ফাইলে মীরা নায়ারের নাম আসার পর নতুন করে অন্য আরেকটি বিতর্ক তৈরি হয়। বিশেষ করে তার প্রাক্তন স্বামীর নাম ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে মীরা নায়ারের সাবেক স্বামী মিচ এপস্টেইন হয়তো জেফরি এপস্টেইনের কোনো আত্মীয়!

তবে একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে, মিচ এপস্টেইন ও জেফরি এপস্টেইনের মধ্যে কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তাদের নামের মিল ছাড়া অন্য কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

আর মিচ এপস্টেইনের সাথে ১৯৮৯ সালেই বিচ্ছেদ ঘটে মীরা নায়ারের। পরে তিনি বিয়ে করেন মাহমুদ মামদানিকে, তাদের সংসারেই জন্ম নেন বর্তমান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।

এদিকে, এই নথি প্রকাশের পর নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকেও রাজনৈতিক চাপের মুখে পড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রেসি ম্যানশন–এর বাইরে কিছু বিক্ষোভকারী জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং মেয়রের কাছে ব্যাখ্যা দাবি করছেন।

তবে অনেকেই বলছেন মীরা নায়ারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ নথিতে নাম থাকলেও এখন পর্যন্ত কোনো অপরাধমূলক অভিযোগ বা বেআইনি কর্মকাণ্ডে মীরা নায়ারের সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

বিশ্লেষকদের মতে, এপস্টেইন ফাইলসে নাম থাকলেই কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় না। বরং নথিগুলোতে উল্লেখিত অনেক নামই সাক্ষ্য, সামাজিক উপস্থিতি বা যোগাযোগের সূত্রে উঠে এসেছে- যার সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক নেই।

প্রসঙ্গত, ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ার নিয়মিত সিনেমা বানান। তার নির্মিত ছবি ও টিভি সিরিজের মধ্যে দ্য নেমসেক, সেপ্টেম্বর ৮, কামসূত্র: আ টেল অব লাভ এবং আ সুইটেবল বয় উল্লেখযোগ্য। ফার্স্টপোস্ট

Tags: এপস্টেইন ফাইলসচলচ্চিত্রচলচ্চিত্র নির্মাতাজেফরি এপস্টেইনমীরা নায়ারলিড বিনোদনসালাম বোম্বে
Previous Post

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

Next Post

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

Next Post

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT