চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ডের বিরুদ্ধে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার ঘোষণা ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মার্কিন প্রশাসন ১০০ কোটি (বিলিয়ন) ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসন ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই অর্থ দাবি করে, তা স্পষ্ট করেনি। তবে এই ঘোষণার মাধ্যমে হার্ভার্ডের সঙ্গে তার প্রশাসনের দীর্ঘদিনের আইনি লড়াই আরও তীব্র হলো।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আমরা এখন এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছি এবং ভবিষ্যতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না।’

ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড ট্রাম্পের ক্ষোভের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে, কারণ তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

ট্রাম্প ও তার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সমাজতান্ত্রিক ও আমেরিকাবিরোধী মতাদর্শের বিরুদ্ধে সরব হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগসহ বিভিন্ন বিষয়কে তারা চিহিৃত করেছে।

ট্রাম্পের সর্বশেষ এই ক্ষোভের বহিঃপ্রকাশ আসে সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে ২০ কোটি ডলার পরিশোধের দাবি প্রত্যাহার করেছে।

গত সেপ্টেম্বর মাসে এক ফেডারেল বিচারক রায় দেন, হার্ভার্ডের জন্য নির্ধারিত ২২০ কোটি ডলারের বেশি গবেষণা অনুদান বাতিল করে প্রশাসন আইন লঙ্ঘন করেছে। বর্তমানে হোয়াইট হাউস ওই রায়ের বিরুদ্ধে আপিল করছে এবং বৃহত্তর একটি সমঝোতার অংশ হিসেবে হার্ভার্ডের কাছে অর্থ দাবি করেছিল।

নিউইয়র্ক টাইমস চারজন অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চলতে থাকায় ট্রাম্প সম্ভবত ২০ কোটি ডলারের দাবি থেকে সরে এসেছেন।

যদিও ট্রাম্প তার সাম্প্রতিক পোস্টে ওই অঙ্কের কথা সরাসরি উল্লেখ করেননি। তিনি লেখেন, “হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্যর্থ নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন সম্পূর্ণ ভুল।

তিনি আরও লেখেন, ‘এটি দেওয়ানি নয়, ফৌজদারি মামলা হওয়া উচিত, এবং হার্ভার্ডকে তাদের অন্যায় কাজের ফল ভোগ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই মামলা চলবে।’

ট্রাম্প ওই প্রতিবেদনে তার জনপ্রিয়তা কমে যাওয়া, ধীরগতির অর্থনীতি এবং অভিবাসন দমনে সহিংস অভিযানে ফেডারেল এজেন্টদের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার প্রসঙ্গ ওঠায়ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘ওরা সবকিছুই ভুল লিখেছে, আমার জনমত জরিপের সংখ্যা দারুণ!’

মার্কিন অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ট্রাম্পের এই অভিযান তার দ্বিতীয় মেয়াদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

ক্ষমতায় আসার পরপরই তিনি বিভিন্ন নির্বাহী আদেশে সরকারি সংস্থাগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের ডিইআই কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বিশেষ করে ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ দমনে তৎপরতা বাড়াতে নির্দেশ দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) স্কুল ও কলেজ ক্যাম্পাসে ‘ইহুদিবিদ্বেষী হয়রানি নির্মূলের’ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করে এবং প্রথম ধাপে ১০টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে, যাদের বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলে।

ফেডারেল তহবিল বন্ধের হুমকির মুখে কিছু বিশ্ববিদ্যালয় ট্রাম্পের দাবিতে সাড়া দেয়।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় মুখোশ পরা নিষিদ্ধ করা, ক্যাম্পাস পুলিশকে শিক্ষার্থী গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া এবং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অধ্যয়ন বিভাগ এবং সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজ তদারকিতে নতুন প্রশাসক নিয়োগে সম্মত হয়।

ব্রাউন বিশ্ববিদ্যালয় তহবিল পুনরুদ্ধারের জন্য রোড আইল্যান্ডে কর্মশক্তি প্রশিক্ষণ কর্মসূচিতে ৫ কোটি ডলার দেওয়ার কথা জানায়।

অক্টোবরে প্রশাসন নয়টি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি সমঝোতা চুক্তিতে সই করার প্রস্তাব দেয়, যাতে বিভিন্ন শর্ত মানলে ফেডারেল তহবিলে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেওয়া হবে। তবে ওই নয়টির মধ্যে অন্তত সাতটি বিশ্ববিদ্যালয়ই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

Tags: ট্রাম্প প্রশাসনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Previous Post

নির্বাচনে কোস্ট গার্ডসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিন আহমদের প্রতিবাদ

Next Post
ছবি: কক্সবাজারের চকরিয়ার নির্বাচনী পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিন আহমদের প্রতিবাদ

Temperatures

ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়ার আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT