চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এআই কোম্পানি এক্সএআইকে অধিগ্রহণ করেছে। মহাকাশে সৌরশক্তিনির্ভর ডেটা সেন্টার গড়ে তোলাই এই একীভূতকরণের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মাস্ক।

আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্পেসএক্সের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মাস্ক এই একীভূতকরণের ঘোষণা দিয়ে বলেন, এআই প্রযুক্তির জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন, যা পৃথিবীতে দীর্ঘমেয়াদে পরিবেশ ও মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী, পৃথিবীর বাইরে সূর্যের শক্তি ব্যবহার করে ডেটা সেন্টার স্থাপনই এআইয়ের ভবিষ্যৎ শক্তি চাহিদা পূরণের একমাত্র টেকসই সমাধান। দীর্ঘমেয়াদে মহাকাশভিত্তিক এআইই একমাত্র কার্যকর উপায়। সূর্যের শক্তির সামান্য অংশ ব্যবহার করলেও তা আমাদের বর্তমান সভ্যতার ব্যবহৃত শক্তির তুলনায় বহু গুণ বেশি।

মাস্ক জানান, তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে স্পেসএক্স এক মিলিয়ন স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্য পূরণে স্টারশিপ রকেট কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতি ঘণ্টায় একটি করে ফ্লাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিটি রকেট প্রায় ২০০ টন মাল বহনে সক্ষম হবে।

একীভূতকরণের ফলে মাস্কের মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ একই কাঠামোর আওতায় আসবে। উভয় প্রতিষ্ঠানেরই নাসা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে বড় অঙ্কের চুক্তি রয়েছে। স্পেসএক্সের স্টারশিল্ড ইউনিট বিশেষভাবে সামরিক ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করে থাকে।

Tags: এক্সএআইস্পেসএক্স
Previous Post

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

Next Post

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

Next Post

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT