চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের সাবেক ওপেনার ও অধিনায়ক সুনীল গাভাস্কার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের কঠোর সমালোচনা করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচের সূচি আছে। যদি পাকিস্তান না খেলে, ভারতকে পূর্ণ পয়েন্ট দেয়া হবে, মন্তব্য তার।

পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে ৭৬ বর্ষী গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয় আগামী চার-পাঁচদিনের মধ্যে যখন বিশ্বজুড়ে এবং এমনকি তাদের সাবেক খেলোয়াড়দের থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করবে, তখন পাকিস্তানের অবস্থান পরিবর্তন করার সম্ভাবনা আছে। পাকিস্তানের খেলোয়াড়রা উদাহরণ তৈরি করেছে। তারা এমনকি অবসর থেকেও ফিরে এসেছে। ১৫ তারিখের আগে এরকম কিছুও ঘটতে পারে।’

ভারতীয় কিংবদন্তির মতে, সমস্যা হচ্ছে শেষ মুহূর্তে পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তনের। আইসিসির এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিৎ। ওই গ্রুপে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসও খেলবে।

গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয় যদি তুমি শেষ মুহূর্তে সরে যাও, সেটা অবশ্যই একটি সমস্যা। যদি তুমি আগে সরে যাও, সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু যদি তুমি শেষ মুহূর্তে, আসর শুরুর আগে সরে যাও, তাহলে আমার মনে হয় অবশ্যই আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং কিছু ব্যবস্থা নেয়া উচিত।’

‘আমি জানি না তারা কী পদক্ষেপ নেবে। তবে আমার মনে হয় আরও অনেক বোর্ড জড়িত, তাই এটি কেবল একজন ব্যক্তির সিদ্ধান্ত হবে না। তবে এমনকিছু হওয়া উচিৎ যাতে ভবিষ্যতে অন্যকোন দল এটি করার কথা চিন্তা না করে।’

নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ। আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। বিশ্বক্রিকেট সংস্থার এমন আচরণে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়ে রেখেছিলেন। দুদফা দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পিসিবি চেয়ারম্যানের সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে তারা।

Tags: আইসিসিগাভাস্কারপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

Next Post

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

Next Post

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

রোহিত শেঠির বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT