চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথী। স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে তিনি ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চান।

রোববার (১ ফেব্রুয়ারি) আজ দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে মাঠে নামেন শর্মিলা রহমান সিঁথী। এদিন রাজধানীর বারিধারা এলাকায় তিনি তারেক রহমানের পক্ষে প্রচার চালান।

বিভিন্ন দোকান ও সড়কে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারণাকালে শর্মিলা রহমান সিঁথীসহ দলের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন। এর আগে একই দিন দুপুরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় নির্বাচনী প্রচার চালান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রচারকালে আব্দুস সালাম বলেন, বিএনপি ভারত-পাকিস্তান নয়, বাংলাদেশপন্থী রাজনীতি করে। দেশের মানুষের ভোগান্তি দূর করাই বিএনপির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tags: আব্দুস সালামআরাফাত রহমান কোকোজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা ১৭ আসনতারেক রহমানবিএনপিভোট
Previous Post

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

Next Post

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

Next Post
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT