চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টেইন নথিকে ঘিরে নতুন দাবি, অভিযোগ অস্বীকার করলেন বিল গেটস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 31, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) শুক্রবার (৩০ জানুয়ারি) কুখ্যাত অর্থলগ্নিকারী মার্কিন যুক্তরাষ্ট্রে–সংক্রান্ত তদন্তের বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এতে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ঘিরে কিছু অভিযোগ পুনরায় সামনে এসেছে, যার মধ্যে যৌনবাহিত রোগ (এসটিডি)–সংক্রান্ত দাবিও রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, তিন মিলিয়নের বেশি পৃষ্ঠা নথি, দুই হাজারেরও বেশি ভিডিও এবং এক লাখ ৮০ হাজারের বেশি ছবি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, পরিচয় সুরক্ষার কারণে এক হাজারের বেশি সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য রক্ষা করতে সময় লাগায় নথি প্রকাশে বিলম্ব হয়। ব্ল্যাঞ্চের ভাষ্য, এ প্রকাশ স্বচ্ছতা নিশ্চিত করার দীর্ঘ প্রক্রিয়ার সমাপ্তি।

এপস্টেইনের নামে গেটসকে লক্ষ্য করে ইমেইল নতুন প্রকাশিত নথির মধ্যে কিছু খসড়া ইমেইল রয়েছে, যা এপস্টেইনের লেখা বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে গেটসকে লক্ষ্য করা হয়েছে।

ইমেইলগুলোতে অভিযোগ করা হয়, গেটস তথাকথিত রাশিয়ান মেয়েদের সঙ্গে সম্পর্কের পর এসটিডি গোপন করতে চেয়েছিলেন এমন দাবিও রয়েছে। এসব বক্তব্য গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিকের নামে খসড়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

খসড়া ইমেইলে আরও বলা হয়, গেটসকে ওষুধ জোগাড়ে সহায়তাসহ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নানা কাজে জড়ানোর অভিযোগ রয়েছে এমন ভাষ্য সেখানে উঠে আসে।

ঢাকনা দেওয়ার অভিযোগ ও বিচ্ছেদের আশঙ্কা আরেকটি খসড়া ইমেইলে এপস্টেইন, নিকোলিকের নামে লিখে, গেটসের বিরুদ্ধে জনইমেজ রক্ষায় বিষয়টি “ঢাকনা দেওয়ার” চেষ্টা করার অভিযোগ তোলেন। সেখানে অ্যান্টিবায়োটিক সংগ্রহ ও ইমেইল মুছে ফেলার অনুরোধের কথাও উল্লেখ আছে।

খসড়ায় আরও বলা হয়, যদি প্রকাশ্য বিবাহবিচ্ছেদ হয়, তবে দাতব্য অঙ্গীকার কর্মসূচিতে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকে যায়।

নথিতে ২০১৭ সালে রাশিয়ান ব্রিজ খেলোয়াড় মিলা আনতোনোভার সঙ্গে গেটসের কথিত সম্পর্ক প্রকাশের হুমকির প্রসঙ্গও পুনরায় এসেছে। প্রতিবেদনে বলা হয়, একটি দাতব্য তহবিলে গেটস অংশ না নেওয়ায় এপস্টেইন এমন হুমকি দিয়েছিলেন।
গেটসের পক্ষ থেকে বিল গেটসের এক মুখপাত্র নথিতে থাকা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, এসব নথি কেবল এপস্টেইনের হতাশাই প্রকাশ করে এবং গেটসকে ফাঁসাতে ও মানহানি করতে তিনি কতদূর যেতে পারেন তা দেখায়।

উল্লেখ্য, এর আগের নথি প্রকাশে ব্যবসায়ী, তারকা, শিক্ষাবিদ ও রাজনীতিকদের সঙ্গে এপস্টেইনের যোগাযোগের তথ্য উঠে আসে। বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের দাম্পত্য ১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ছিল। মেলিন্ডা পূর্বে বলেছিলেন, গেটসের পরকীয়াসহ এপস্টেইনের সঙ্গে সম্পর্ক তাদের বিচ্ছেদের একটি কারণ, তবে বিস্তারিত জানাননি।

জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান। সরকারি তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়।

Tags: মার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্রে
Previous Post

৩২ পর্বে সেনাবাহিনীর গৌরবগাথা, আসছে চ্যানেল আই ও বিটিভিতে

Next Post

‘হোম অ্যালোন’ অভিনেত্রীকে হারিয়ে কাঁদছে হলিউড

Next Post

‘হোম অ্যালোন’ অভিনেত্রীকে হারিয়ে কাঁদছে হলিউড

ছবি: সংগৃহীত

দুটি রাজপরিবারের কবল থেকে রাজনীতি মুক্ত করবে জনগণ: মামুনুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT