চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ দিনে কোটি ভিউ, দেশীয় নাটকে নজিরবিহীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 30, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বাংলাদেশের বিনোদন জগতে বিরল রেকর্ড গড়লো জনপ্রিয় সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। মুক্তির মাত্র ১ দিনের মধ্যেই ১ কোটি ভিউ অতিক্রম করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তুমুল আলোচিত এই সিরিয়ালটির একটি পর্ব!

বাংলাদেশের নাটক, সিনেমা কিংবা গানের কোনো কনটেন্টে ১ দিনের মধ্যেই ১ কোটি ভিউ আগে কখনই দেখা যায়নি!

প্রচারের পর থেকে দেশ-বিদেশের দর্শকদের বিপুল সাড়া পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দর্শকরা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ২৫ তম পর্বে এসে একদিনে কোটি ভিউ দিয়ে নজিরবিহীন রেকর্ড গড়লো নাটকটি।

একটি মধ্যবিত্ত পরিবারের সদস্যদের আবেগ, অনুভূতি ও টানাপড়েনের গল্পের সঙ্গে নির্মাতা রাজের নির্মাণ মুন্সিয়ানা ও বাস্তবতার ছোঁয়া দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করেছে বলেই এই অভূতপূর্ব সাফল্য এসেছে বলে ধারণা করা যাচ্ছে।

সেই সঙ্গে নাটকের প্রতিটি চরিত্র বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে এত বিপুল দর্শকসংখ্যা প্রমাণ করে মানসম্মত দেশীয় নাটকের প্রতি দর্শকদের আগ্রহ কমেনি, বরং দিন দিন আরও বাড়ছে; এমনটাই মনে করছেন নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা।

‘এটা আমাদেরই গল্প’-এর এই সাফল্য শুধু একটি নাটক বা গানের অর্জন নয়, বরং বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলামমুহাম্মদ মোস্তফা কামাল রাজশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
Previous Post

দিনাজপুর-৬ আসনে নতুন জাগরণ তুলেছেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ

Next Post

কখন আসছে ‘প্রিন্স’-এর ফার্স্ট লুক পোস্টার?

Next Post
শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার পোস্টার, যেখানে তিনি বন্দুক হাতে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখন আসছে ‘প্রিন্স’-এর ফার্স্ট লুক পোস্টার?

ছবি: সংগৃহীত

২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫০.৬ শতাংশ বৃদ্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT