চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ ইউএসএ-এর পরিচালনা পর্ষদে জিল্লুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ)-এর পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। ঘোষিত পরিচালনা পর্ষদে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান।

প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক নীতি সংলাপ ও গবেষণা সহযোগিতা জোরদারে এটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ) যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি (সিজিএস, ইউএসএ) নামেও কার্যক্রম পরিচালনা করতে পারবে। সিজিএস, ইউএসএ শাসনব্যবস্থা, গণতন্ত্র, নিরাপত্তা এবং বৈশ্বিক বিষয়াবলি নিয়ে গবেষণা, নীতি সংলাপ ও জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে কাজ করবে, বিশেষত আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ওপর গুরুত্ব দিয়ে।

সিজিএস, ইউএসএ আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র সংস্থা হলেও, এটি নীতি গবেষণা ও সংলাপের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে গবেষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

ঘোষিত পরিচালনা পর্ষদে রয়েছেন জিল্লুর রহমান- ফাউন্ডিং বোর্ড চেয়ার, সিজিএস, ইউএসএ; প্রেসিডেন্ট, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (বাংলাদেশ); ড. ক্লে গুডলো ওয়েসকট- প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্র; ড. আলী রীয়াজ- ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; আরিয়া নিজাত- কো-ফাউন্ডার, ইনোভেশন টিকার, যুক্তরাষ্ট্র; ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ, সাবেক লিড ইকোনমিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক; সেলচুক কাইল ইনান- অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্র; পারভেজ করিম আব্বাসী- নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

সিজিএস, ইউএসএ নীতিনির্ভর গবেষণা প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন এবং বিভিন্ন অঞ্চলের নীতি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করবে। ক্রমবর্ধমান বৈশ্বিক জটিলতার প্রেক্ষাপটে গবেষণা ও নীতি চর্চার মধ্যকার সংযোগ জোরদার করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

Tags: জিল্লুর রহমানপরিচালনা পর্ষদসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ
Previous Post

পর্তুগালে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; নিহত ৫

Next Post

অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

Next Post

অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT