চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০তম বিসিএস প্রিলিমিনারি স্থগিতের রিট খারিজ, ৩০ জানুয়ারি পরীক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচনের সময়সূচির সঙ্গে মিল থাকায় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল (৩০ জানুয়ারি) নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজনের কোনো আইনি বাধা রইল না।

বুধবার (২৮ জানুয়ারি) ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরীক্ষার্থী এনামুল হকসহ চারজনের পক্ষে আবেদনটি করেন আইনজীবী নাজমুস সাকিব। রিটে জনপ্রশাসন সচিব, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।

এর আগে গত ২০ জানুয়ারি একই দাবিতে পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন। ওই আবেদনের কোনো নিষ্পত্তি না হওয়ায় চার পরীক্ষার্থী হাইকোর্টের শরণাপন্ন হন।

রিটে ২০ জানুয়ারি দেওয়া স্মারকলিপি নিষ্পত্তিতে পিএসসির নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল চাওয়া হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর প্রকাশিত সার্কুলার অনুযায়ী ৩০ জানুয়ারি নির্ধারিত পরীক্ষার তারিখ স্থগিতের আবেদন জানানো হয়। একই সঙ্গে পরীক্ষা পিছিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) শেষে আয়োজনের নির্দেশনাও প্রার্থনা করা হয়।

তবে আদালত আবেদনটি খারিজ করায় নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ৫০তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।

Previous Post

ভোটের রাজনীতিতে শিশু: নিষিদ্ধ হলেও থামেনি ব্যবহার

Next Post

”গণভোটে হ্যাঁ বা না-এর পক্ষে প্রচারণা করতে পারবেন না সরকারি কর্মকর্তারা”

Next Post
ছবি: সংগৃহীত

''গণভোটে হ্যাঁ বা না-এর পক্ষে প্রচারণা করতে পারবেন না সরকারি কর্মকর্তারা''

সিনেমার পর্দায় ভোটের রাজনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT