চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের চলচ্চিত্রে শান্তির বার্তা

কক্সবাজারে হয়ে গেল ‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প’ এর প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in বিনোদন
A A
‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান

‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান

কক্সবাজারে তরুণদের সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

‘ইম্পাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ফর ইনক্লুসিভ গভারনেন্স ইন কক্সবাজার থ্রু ইয়ুথ-লেড ফিল্ম অ্যান্ড কমিউনিটি ডিসকাশন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (CFLI) ও হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি (কক্সবাজার রিজিয়ন) আপেল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে আপেল মাহমুদ বলেন, তরুণদের নির্মিত চলচ্চিত্র কক্সবাজারের সৌন্দর্য, শান্তি ও সহাবস্থানের বার্তা বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশন অব বাংলাদেশ-এর পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। তিনি তরুণদের এই সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের চলচ্চিত্র কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পে অংশগ্রহণকারী তরুণরা।

প্রিমিয়ার শোতে তরুণ ফেলো ও লার্নারদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’ প্রদর্শিত হয়। ‘প্রহর’ চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিমূলক কনটেন্টের বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

অন্যদিকে ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্রে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসান এবং পিস এম্বাসাডর নাদিয়া হোসাইন সৌরভী। অনুষ্ঠান শেষে প্রকল্পে অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

Tags: কক্সবাজারপ্রিমিয়ার শো
Previous Post

ক্ষমতায় এলে জনগণের সেবক হতে চাই: শফিকুর রহমান

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে ধরাছোঁয়ার বাইরের সেই রিয়ালই টানা দুই আসরে প্লে-অফে

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে ধরাছোঁয়ার বাইরের সেই রিয়ালই টানা দুই আসরে প্লে-অফে

শিল্পনগর নারায়ণগঞ্জে ছাদকৃষিতে ফিরছে সবুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT