চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ইসরায়েলি কমেডিয়ান যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ফিলিস্তিনের নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও অনাহারের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান। এর জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তার নির্ধারিত শো বাতিল করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার বিতর্কিত পূর্ব কর্মকাণ্ডের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’-এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

থিয়েটার কর্তৃপক্ষের পক্ষ থেকে হোচম্যানকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয় যে, তিনি যেন সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন , তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিরোধী। কিন্তু এই ইসরায়েলি শিল্পী ফিলিস্তিনিদের মানবেতর জীবনের পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানান।

শর্ত পালনে হোচম্যানের অনড় অবস্থানের পর থিয়েটারটির প্রেসিডেন্ট মাইকেল এস হল এক বিবৃতিতে জানান, তিনি (হোচম্যান) ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে রাজি হননি। তাই তাকে আমাদের স্থাপনায় নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা যেকোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।

এদিকে শো বাতিলের পর হোচম্যান তার বিতর্কিত অবস্থান থেকে সরে না এসে বরং একে ‘আনুগত্যের পরীক্ষা’ বলে দাবি করেছেন। ফিলিস্তিনিদের ওপর হওয়া অবিচারের প্রতিবাদ না করে তিনি উল্টো বলেন, ক্যারিয়ারের চেয়ে স্বজাতির উগ্র জাতীয়তাবাদকেই তিনি বড় করে দেখছেন। ইসরায়েল টাইমস

Tags: ইজরায়েলকমেডিফিলিস্তিন
Previous Post

নির্বাচনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

Next Post

৪ লাখের বেশি প্রবাসীর ভোট সম্পন্ন

Next Post

৪ লাখের বেশি প্রবাসীর ভোট সম্পন্ন

ছবি: সংগৃহীত

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT