চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল ভেঙেছে: সালাহউদ্দিন আহমদ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:43 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল এখন নিশ্চয় ভেঙেছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন বলে আশা রাখি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার বমুবিলছড়িতে শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। যারা এখনো দলের প্রতি সহানুভূতিশীল, তাদের স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। যারা দেশে রয়ে গেছে, তাদের রাজনীতি করার অধিকার আছে। তবে স্বাধীনতার শক্তির পাশে থাকতে হবে।

পথসভায় ধর্মের অপব্যবহার করে ভোট চাওয়ার বিষয়েও তিনি সতর্ক করে বলেন, ধর্মের উসিলায় ভোট চাওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে। এতে বিভ্রান্ত হবেন না।

পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সালাহউদ্দিন আহমদ
Previous Post

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

Next Post

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চালানকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Next Post
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চালানকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিডবোট সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT