চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একক গ্রাহক ঋণসীমা কঠোর হচ্ছে: গভর্নর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং বন্ড মার্কেটের বিকাশে করপোরেট খাতে ব্যাংকঋণের নির্ভরতা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক থেকে বড় অঙ্কের করপোরেট ঋণ ধীরে ধীরে সীমিত করা হবে, যাতে কোনো প্রতিষ্ঠান একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করতে না পারে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রেকমেন্ডেশনস’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন গভর্নর।

তিনি জানান, একক গ্রাহক ঋণসীমা অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি ঋণ একক কোনো গ্রাহককে দিতে পারবে না। এর মধ্যে ফান্ডেড ঋণ সর্বোচ্চ ১৫ শতাংশ এবং নন-ফান্ডেড ঋণ সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারিত থাকবে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও সবুজ অর্থায়নের ক্ষেত্রে এই সীমা শিথিল রাখা হবে।

গভর্নর বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণ থেকে ধীরে ধীরে বন্ড মার্কেটমুখী করতে এই নীতিকে একটি ‘পুশ ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এজন্য করপোরেট খাতের সঙ্গে আলোচনা করে বন্ড ইস্যুর সময় ও ব্যয় কমানো এবং বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশে সরকারি ও বেসরকারি বন্ড বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে একটি গবেষণা পরিচালনা করেছে। ওই গবেষণার উপাত্ত উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এজাজুল ইসলাম।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ব্যাংক থেকে সহজে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া গেলে করপোরেট প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আগ্রহী হয় না। তার মতে, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধির পেছনেও দীর্ঘমেয়াদি ব্যাংকঋণ একটি বড় কারণ।

গভর্নর আরও জানান, বর্তমানে বন্ড মার্কেট উন্নয়নে ব্যাংকের নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে এর পুরো নিয়ন্ত্রণ পুঁজিবাজারের অধীনে নেওয়া হবে। লক্ষ্য হলো অর্থনীতিকে ধীরে ধীরে ব্যাংকনির্ভরতা থেকে পুঁজিবাজারনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা।

সেমিনারের প্যানেল আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের সঞ্চালনায় অংশ নেন অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন।

Tags: অর্থনীতিখেলাপি ঋণগভর্নর আহসান এইচ মনসুরপুঁজিবাজারবন্ড মার্কেটবাংলাদেশ ব্যাংকবিএসইসিব্যাংকিং খাত
Previous Post

আনোয়ারায় হচ্ছে বাণিজ্য এলাকা, মীরেরসরাইতে সামরিক শিল্প

Next Post

ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

Next Post

ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

দেশেই আছেন বিসিবি সভাপতি বুলবুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT