চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলভাবে অনুষ্ঠিত হলো ‘হোন্ডা ফুটসাল লীগ-সিজন ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ‘হোন্ডা ফুটসাল লীগ-সিজন ২’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই জমজমাট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সম্মানিত ডিলারদের মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ‘হোন্ডা ফুটসাল লীগ’ কেবল একটি এককালীন ক্রীড়া আয়োজন নয়; বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর একটি চলমান ও সুদূরপ্রসারী উদ্যোগ। এর আগেও সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন অব্যাহত রেখে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করে তোলাই এর মূল লক্ষ্য।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সম্মানিত ডিলার সরদার হোন্ডা সেন্টার, নওগাঁ-এর দল সর্দার কিংস ইলেভেন। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ফুটবলপ্রেমী দর্শক ও হোন্ডা সমর্থকরা।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে তারা এমন ধারাবাহিক ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছে। এসব আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের লক্ষ্য শুধু একটি সফল টুর্নামেন্ট আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদে দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত রাখা এবং একটি সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি ক্রীড়া ও যুব উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Tags: ফুটবল টুর্নামেন্ট
Previous Post

কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিডবোট সংঘর্ষে নিহত ১

Next Post

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Next Post
ছবি: সংগৃহীত

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT