চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে সম্প্রচারকারীরা পথে বসবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাসিত আলী

বাসিত আলী

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বিশ্বক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপে অংশ না নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের সরকার। পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে সম্প্রচারকারীরা চরম ক্ষতিগ্রস্ত হবে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

সম্প্রতি একটি ইউটিউব শো-তে বাসিত এমন জানান। তিনি বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে কোন দল তাদের পরিবর্তে খেলবে? ভারত যদি তাদের পরিবর্তিত দলের বিপক্ষে খেলে, তাহলে কি ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো একই আকর্ষণ সেই ম্যাচ ঘিরে থাকবে?’

পিসিবি চেয়ারম্যানের প্রশংসা করে বাসিত বলেন, ‘মহসিন নাকভি যা বলেছেন, তাতে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে সরকারকে জিজ্ঞাসা করব। এটা আইসিসির জন্য সবকিছু কঠিন করে তুলেছে। পাকিস্তানের উচিত হবে না বয়কট করা কারণ আমাদের ভারতে খেলতে হবে না। কিন্তু আমাদের সরকার যদি বলে, বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকতে হবে, তখন আমরা কী করবো?’

বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা, তা জানা যাবে আজ। লন্ডন সফর শেষে আজই লাহোরে পৌঁছানোর কথা পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। দেশে ফিরেই তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বৈঠকে বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা, আইসিসির অবস্থান এবং সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি প্রধান। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে অনুরোধ আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।

তিনি বলেন,‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাকভিপাকিস্তানপিসিবিবাংলাদেশবাসিতলিড স্পোর্টসশাহবাজ শরীফ
Previous Post

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

Next Post

তারেক রহমানের সফর উপলক্ষে ময়মনসিংহে বিএনপি’র প্রস্তুতি

Next Post

তারেক রহমানের সফর উপলক্ষে ময়মনসিংহে বিএনপি’র প্রস্তুতি

চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT