চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনিয়াপলিস থেকে সরে যাবে আইস এজেন্টরা: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 26, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
US President Donald Trump discusses immigration during a meeting of the Cabinet in the Cabinet Room of the White House, in Washington, DC, on June 21, 2018. (Photo by Olivier Douliery / AFP)        (Photo credit should read OLIVIER DOULIERY/AFP/Getty Images)

US President Donald Trump discusses immigration during a meeting of the Cabinet in the Cabinet Room of the White House, in Washington, DC, on June 21, 2018. (Photo by Olivier Douliery / AFP) (Photo credit should read OLIVIER DOULIERY/AFP/Getty Images)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিনিয়াপলিস এলাকায় নিয়োজিত অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইস এর এজেন্টরা একসময় ওই এলাকা ছেড়ে যাবে। তবে ঠিক কবে তারা সরে যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক সময় আইস চলে যাবে। আমরা কাজ করেছি, তারাও অসাধারণ কাজ করেছে। আমরা বিষয়টি পুরোপুরি পর্যালোচনা করছি এবং এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, মিনিয়াপলিসে সংঘটিত অ্যালেক্স প্রেটির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা নিয়ে তার প্রশাসন সব দিক পর্যালোচনা করছে। মিনিয়াপলিসে আইসের অভিযান ও ওই মৃত্যুর ঘটনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, মিনিয়াপলিসে সম্প্রতি আইস ও অন্যান্য ফেডারেল এজেন্টদের অভিযানে গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেটি একজন নার্স ছিলেন, তিনি স্থানীয় সময় ২৪ জানুয়ারি শনিবার একটি অভিযানে গুলিবিদ্ধ হন।

এই ঘটনায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা দীর্ঘদিন ধরে চলা অভিবাসন অভিযান বন্ধের দাবি করছেন। মিনিয়াপলিস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা আইস ও ফেডারেল অভিযান আক্রমণ করছে বলে অভিযোগ তুলেছেন।

Tags: আইস এজেন্টডোনাল্ড ট্রাম্প
Previous Post

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া নিয়ে আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ

Next Post

অধ্যাপনা থেকে রাজনীতির ময়দান: ৭৮ পেরিয়ে ৭৯ তে মির্জা ফখরুল

Next Post
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ৭৯তম জন্মদিন উদযাপন।

অধ্যাপনা থেকে রাজনীতির ময়দান: ৭৮ পেরিয়ে ৭৯ তে মির্জা ফখরুল

রাজধানীসহ সারাদেশের নির্বাচনী প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT