চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন শান্তর রাজশাহী

দ্বাদশ আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 23, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল দ্বাদশ আসরের ফাইনালে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। পরে বল হাতে চট্টগ্রাম রয়্যালসকে চেপে ধরেন বিনুরা ফের্নান্দো-হাসান মুরাদরা। ফলাফল, ৬৩ রানের বড় জয় নাজমুল হোসেন শান্তদের। চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে ১৭.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

রানতাড়ায় শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম। সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা তাহির বেগ। ৩৬ বলের ইনিংসে ছিল ২টি চার ও ১ ছক্কার মার। ১৬ বলে ২১ রান করেন আসিফ আলি। ১১ রান করেন হাসান নাওয়াজ ও জাহিদুজ্জামান। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

রাজশাহী বোলারদের মধ্যে বিনুরা ফের্নান্দো ৪ উইকেট নেন। হাসান মুরাদ ৩, জেমস নিশাম ২ ও আব্দুল গাফফার সাকলাইন নেন ১ উইকেট।

এর আগে রাজশাহীকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। উদ্বোধনীতে ৮৩ রান তোলেন দুজনে। ১০.২ ওভারে ফারহান আউট হলে জুটি ভাঙে। ২ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৩০ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আমের জামালের হাতে ক্যাচ দেন। তার আগে ২ চার ও ৬ ছক্কায় ২৯ বলে ফিফটি করেন তানজিদ।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে তানজিদ তামিম যোগ করেন ৩২ বলে ৪৭ রান। ১৫.৪ ওভারে উইলিয়ামসন আউট হলে জুটি ভাঙে। ২ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২৪ রান করেন নিউজিল্যান্ড কিংবদন্তি।

পরে জেমস নিশামকে সঙ্গী করে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ৬১ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কার মার। বিপিএলে তানজিদের তৃতীয় সেঞ্চুরি এটি। ২০২৪ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে এবং ২০২৫ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তানজিদ। উপরে কেবল ক্রিস গেইল। ৫টি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক।

১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তানজিদের উইকেট হারায় রাজশাহী। ৬ চার ও ৭ ছক্কায় ৬২ বলে ১০০ রান করে মুগ্ধর বলে ক্যাচ দেন আমের জামালের হাতে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস শেষ করেন নিশাম। ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন নিশাম। শেষ বলে ক্যাচ দিয়ে শান্ত আউট হন ৭ বলে ১১ রান করে।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

Tags: চট্টগ্রাম রয়্যালসঢাকাফাইনালবিপিএল-২০২৬রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ‘কঠোর’ ব্যবস্থা নেবে আইসিসি

Next Post

উত্তরবঙ্গকে কৃষি রাজধানীতে রূপান্তর করা হবে: জামায়াত আমীর

Next Post
ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। ছবি: প্রতিনিধি

উত্তরবঙ্গকে কৃষি রাজধানীতে রূপান্তর করা হবে: জামায়াত আমীর

ভাষানটেকে জনসমাগম, মঞ্চে তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

কৃষকদের বিশেষ কার্ড-তরুণদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT