চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য অস্কারের চূড়ান্ত মঞ্চে

ভেনিসে রেকর্ড স্ট্যান্ডিং অভেশন, অস্কারে চূড়ান্ত মনোনয়ন—হিন্দ রজবের গল্পে ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 23, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ফিলিস্তিন সংকট নিয়ে তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়ার নতুন সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। গেল বছর সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে হয় সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার। উৎসবে কড়তালিতে (স্টেন্ডিং অভেশন) রেকর্ড গড়ে সিনেমাটি! এবার সেই সিনেমাটি আসন্ন অস্কারের চূড়ান্ত মনোনয়নে ঠাঁই করে আরেক ইতিহাস করলো!

আগামি ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) এর ৯৮তম আসর। সে আয়োজন সামনে রেখেই বুধবার (২২ জানুয়ারি) প্রকাশ করা হয় অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আর সেখানেই ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ’-এ বাজিমাত করে তিউনিসিয়ার এই সিনেমা!

তিউনিসিয়ার পাশাপাশি ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ’-এ রয়েছে ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু এবং স্পেনের সিরাত।

এ বছর আফ্রিকা থেকে মোট সাতটি দেশ অস্কারের এই বিভাগে চলচ্চিত্র জমা দিলেও চূড়ান্ত তালিকায় পৌঁছাতে সক্ষম হয়েছে শুধু তিউনিসিয়াই। অন্যান্য দেশগুলোর মধ্যে ছিল মিসর (হ্যাপি বার্থডে), মাদাগাস্কার (ডিস্কো আফ্রিকা: আ মালাগাসি স্টোরি), মরক্কো (কাইয়ে মালাগা), সেনেগাল (দেম্বা), দক্ষিণ আফ্রিকা (দ্য হার্ট ইজ আ মাসল) এবং উগান্ডা (কিমোটে)।

পরিচালক কাওথার বেন হানিয়ার জন্য এটি তৃতীয় অস্কার মনোনয়ন। এর আগে তিনি দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (২০২০) চলচ্চিত্রের মাধ্যমে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে এবং ফোর ডটার্স (২০২৩) দিয়ে সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তিউনিসিয়ার পক্ষ থেকে একাধিকবার অস্কার মনোনয়ন পাওয়া একমাত্র নির্মাতা হিসেবেও তিনি অনন্য অবস্থান তৈরি করেছেন।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার বিষয়বস্তু করা হয়েছে ২০২৪ সালের জানুয়ারির সেই ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে নিহত হন ৫ বছরের হিন্দ রজব, তার চার কাজিন, খালা–খালু এবং দু’জন প্যারামেডিক।

ওইদিন ৫ বছর বয়সী হিন্দ রজব গাজায় পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেঁচে থাকা একমাত্র হিন্দ ফোন করে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের কাছে সাহায্য চান। তবে অ্যাম্বুলেন্স ও হিন্দ- দু’জনকেই পরে টার্গেট করে হামলা চালানো হয়। যে ঘটনাটি পৃথিবীতে বেশ আলোড়ন তুলেছিলো।

ব্র্যাড পিট, জোয়াকিন ফিনিক্স, রুনি মারা, আলফোনসো কুয়ারন ও জনাথন গ্লেজার নির্বাহী প্রযোজক হিসেবে এই ছবিটির সঙ্গে যুক্ত হন। আফ্রোক্রিটিক

Tags: অস্কারকাওথার বেন হানিয়াগাজাজোয়াকিন ফিনিক্সদ্য ভয়েস অব হিন্দ রজবফিলিস্তিনব্র্যাড পিটরুনি মারাসিনেমা
Previous Post

দিনাজপুরে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

Next Post

কোয়ালিফায়ারে হেরে বিদায় রিশাদদের হোবার্টের

Next Post

কোয়ালিফায়ারে হেরে বিদায় রিশাদদের হোবার্টের

আলোচিত ‘শারমিন একাডেমির’ শিক্ষক পবিত্র কুমার কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT