চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদ ঠেকাতে নতুন কালচারাল স্পেস দরকার: ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 23, জানুয়ারি 2026
in বিনোদন
A A

“যারা গত ১৫ বছর ধরে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করেছে এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তারাই প্রকৃত অর্থে স্বাধীনতার বিপক্ষ শক্তি।”

স্বাধীনতার ‘পক্ষ ও বিপক্ষ’ শক্তিকে ঘিরে দীর্ঘদিনের প্রচলিত বিভাজন বা বাইনারিকে নতুনভাবে মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন পায়রা চত্বরে ডাকসু ও তরুণ কলাম লেখক ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদী স্মৃতি বইমেলা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুকী বলেন,“এই বাইনারিটাকে এখন নতুন করে দেখার সময় এসেছে। আজ স্বাধীনতার বিপক্ষ শক্তি হচ্ছে তারা, যারা ১৫ বছর ধরে আমাদের সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করেছে এবং দেশ থেকে নির্বাচন ব্যবস্থা উঠিয়ে দিয়েছে।”

পূর্ববর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় বিদেশি প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন,“কে দেশ শাসন করবে, কে মন্ত্রী হবে- এই সিদ্ধান্ত অন্য দেশে বসে নির্ধারিত হতো। আপনি যখন আপনার দেশের সব সিদ্ধান্ত নেওয়ার ভার অন্য জায়গায় তুলে দেন, আর তারপর নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করেন- এর চেয়ে বড় তামাশা আর কিছু হতে পারে না।”

দেশে ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য একটি নতুন ও অন্তর্ভুক্তিমূলক ‘কালচারাল স্পেস’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন সংস্কৃতি উপদেষ্টা। তার ভাষায়,“আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের প্রধান হাতিয়ার ছিল সংস্কৃতি। তারা হাই-কালচার ও লো-কালচার—এমন একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করেছিল।”

এই ন্যারেটিভ ব্যাখ্যা করতে গিয়ে ফারুকী বলেন,“আওয়ামী সংস্কৃতিকেই হাই-কালচার হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর বিএনপি, ইসলামি দল কিংবা জিয়াউর রহমান–খালেদা জিয়ার অনুসারীদের লো-কালচার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বয়ানের কারণেই ব্যারিস্টার আরমান গুম হওয়ার ঘটনায় তথাকথিত প্রগতিশীল মধ্যবিত্তের বিবেক নাড়া দেয়নি—কারণ তাদের শেখানো হয়েছিল, তারা হাই-কালচারের অংশ নয়।”

বক্তব্যের শেষাংশে আসন্ন গণভোটের প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, চলমান সংস্কার উদ্যোগগুলো টেকসই করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“সংস্কারের পক্ষে আপনারা নিজেরা যেমন ‘হ্যাঁ’ ভোট দেবেন, তেমনি আপনাদের বন্ধুবান্ধব ও পরিচিতজনদেরও ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।”

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং শহীদ ওসমান হাদীর বড় ভাই ওমর হাদী। অনুষ্ঠানে মিউজিক ব্যান্ড ‘কাসিদা’, ‘হ্যাভেন টিউন’সহ কয়েকটি শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক পরিবেশনা করে।

Tags: ওসমান হাদিডাকসুঢাবিফারুকীবইমেলা
Previous Post

রাতভর তারেক রহমানের নির্বাচনী প্রচার

Next Post

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

Next Post

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

অস্কারের ইতিহাসে নতুন মাইলফলক তৈরী করলো যে সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT