চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি ব্যস্ত শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। এখনও ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, চূড়ান্ত হিসাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ২২ জানুয়ারি করাচির দক্ষিণ জোনের ডিআইজি আসাদ রাজা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকান থেকে আরও ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য প্রক্রিয়া চলমান।

গত শনিবার (১৭ জানুয়ারি) গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে। শুকনো আবহাওয়ার কারণে আগুন অত্যন্ত দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২৪ ঘণ্টা সময় ব্যয় করতে হয়। পুলিশ জানায়, আগুন লাগার সময় দোকানটির ভেতরে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে শাটার নামিয়ে দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শাটারই ভেতরে থাকা মানুষদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। নিহতদের মধ্যে দোকানটির মালিক ও কর্মচারীরাও রয়েছেন।

করাচি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই বিপুল প্রাণহানির জন্য শপিং কমপ্লেক্সটির ব্যবস্থাপনাকে দায়ী করেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, গুল প্লাজায় মোট ২৬টি প্রবেশ ও বহির্গমন ফটক থাকলেও কার্যকর ছিল মাত্র দুটি। বাকি গেটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং আগুন লাগার সময় সেগুলো খোলা হয়নি। ফলে বহু মানুষ ভবনের ভেতর আটকা পড়েন। এছাড়া, প্লাজাটিতে কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ না পাওয়া গেলে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। এই ঘটনায় ইতিমধ্যে সিন্ধ প্রাদেশিক সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। করাচির পুলিশ প্রধান ও কমিশনার সৈয়দ হাসান নাকভি জানিয়েছেন, কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

Tags: অগ্নিকাণ্ডপাকিস্তান
Previous Post

গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

Next Post

নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন মির্জা আব্বাস

Next Post
ছবি: সংগৃহীত

নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন মির্জা আব্বাস

ফ্যাসিবাদের কারণে দেশে অনেক বছর জনগন ভোট দিতে পারেনি: রুহুল কবীর রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT