চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় ইস্যুতে এ আর রহমানকে খোঁচা দিলেন অনুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এ আর রহমানের। এবার সুরকারকে খোঁচা দিলেন সংগীতশিল্পী অনুপ জলোটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, গত আট বছরে তিনি বেশ কিছু কাজ হারিয়েছেন। তার বক্তব্য, সম্ভবত ধর্মীয় বিভাজনের কারণেই এমন হয়েছে। যদিও তার মুখের উপর কেউ কিছু বলেননি।

এই মন্তব্যের পর থেকে কটাক্ষের শিকার সুরকার। বলিউডের অনেকেই ইতিমধ্যেই এই প্রসঙ্গে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। অনুপ জলোটাও ব্যঙ্গের সুরেই খোঁচা দিলেন রহমানকে। হিন্দু পরিবারে জন্ম হয়েছিল এ আর রহমানের। তখন তার নাম ছিল দিলীপ কুমার রাজাগোপালা। ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন সুরকার। নতুন নামকরণ হয়— আল্লা রাখা রহমান।

অনুপ জলোটার ‘পরামর্শ’, আবার ধর্ম পরিবর্তন করুন সুরকার। একটি ভিডিওবার্তার মাধ্যমে ভজন সংগীতশিল্পী বলেছেন, “সংগীত পরিচালক এ আর রহমান আগে হিন্দু ছিলেন। পরে তিনি ভিন্ন ধর্ম গ্রহণ করেন। এরপরে তিনি বহু কাজ করেছেন, অনেক নামও করেছেন। মানুষের মনে জায়গা তৈরি করেছেন। কিন্তু ওর যদি মনে হয়, আমাদের দেশে ভিন্ন ধর্মী হওয়ার কারণে উনি কাজ পাচ্ছেন না, তাহলে ওর আবারও হিন্দুধর্ম গ্রহণ করা উচিত।”

অনুপ জলোটার এই মন্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। সেই ভিডিওতে বর্ষীয়ান গায়ক আরও বলেন, “আবারো ধর্ম পরিবর্তন করলে আবার ছবিতে কাজ পাবেন, এটা ওকে মন থেকে বিশ্বাস করতে হবে। এটাই হয়তো উনি বলতে চেয়েছেন। তাই আমার পরামর্শ, আবার ধর্ম পরিবর্তন করে দেখুন বেশি কাজ পান কি না।”

সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন এ আর রহমান। তার বক্তব্য, তিনি সংগীতের মাধ্যমে সবসময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: এ আর রহমানসঙ্গীতশিল্পী
Previous Post

কুড়িগ্রামের চরাঞ্চলে সরিষার আবাদ

Next Post

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা

Next Post
ছবি: সংগৃহীত

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা

বিএনপি সমর্থকদের সমাবেশের ছবি, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT