চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতু। ফাইল ছবি

৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হওয়ার ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে আজ মঙ্গলবার ২০ জানুয়ারি পর্যন্ত এই টোল আদায় হয়েছে।

সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারিত রয়েছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ যানবাহনের ধরন অনুযায়ী টোলের হার আলাদা।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বর্তমানে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করছে। এতে দৈনিক গড়ে প্রায় আড়াই কোটি টাকা টোল আদায় হচ্ছে। শুধু গত ডিসেম্বর মাসেই টোল থেকে আয় হয়েছে প্রায় ৮২ কোটি টাকা।

মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্তকারী দেশের দীর্ঘতম এই সেতু দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে ২১টি জেলার মানুষ সেতুটির সুফল পাচ্ছেন।

সেতু চালুর প্রায় চার বছরে যানবাহন চলাচল ও টোল আয় ধারাবাহিকভাবে বেড়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাদের মতে, পদ্মা সেতু চালুর ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে বড় ধরনের পরিবর্তন।

পদ্মা সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা—টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে যানবাহন না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হচ্ছে। এতে যানজট কমার পাশাপাশি পারাপার আরও দ্রুত ও সহজ হয়েছে।

সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টোল আদায়ে এই ‘মাইলফলক’ অর্জনের জন্য যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের পাশাপাশি সেতুর দুই প্রান্তের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণে যুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা। ২০০৭ সালে প্রকল্পটি গ্রহণের সময় ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। পরবর্তীতে একাধিকবার প্রকল্প সংশোধনের ফলে ব্যয় বৃদ্ধি পায়।

নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পে সরকারের অর্থ মন্ত্রণালয় ঋণ হিসেবে সেতু কর্তৃপক্ষকে অর্থ দিয়েছে। চুক্তি অনুযায়ী, ৩৫ বছরে ১ শতাংশ সুদে এই ঋণ পরিশোধ করতে হবে। তিন মাস পরপর কিস্তিতে মোট ১৪০ কিস্তিতে সুদ ও আসল পরিশোধ করা হবে।

সেতু বিভাগ সূত্র জানায়, টোল থেকে আদায় করা মোট অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হয়। এরপর টোল আদায়ের জন্য নিয়োজিত ঠিকাদারদের ব্যয় পরিশোধ করা হয়। পাঁচ বছরের জন্য কোরিয়া এক্সপ্রেসওয়েকে ৬৯৩ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচও বহন করতে হচ্ছে।

এই সব ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ থেকে অর্থ মন্ত্রণালয়ের ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।

Tags: টোল আদায়পদ্মা সেতুবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
Previous Post

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ

Next Post

টানা দুই জয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ

Next Post

টানা দুই জয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ

সবার আগে ফাইনালে চট্টগ্রাম, হেরেও সুযোগ থাকছে রাজশাহীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT