চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা: ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে লুটেপুটে খেয়ে একদল দেশকে হাড্ডিসার করে রেখেছে। আমরা এই অবস্থান থেকেই উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাব। তিনি আরও বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কিন্তু দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ২০২৪ সালে তরুণরাই এ দেশের ‘পাল ঘুরিয়ে দিয়েছে’ এবং আগামী নির্বাচনেও তারাই পাল ঘুরিয়ে দেবে।

জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পদ-পদবি বা ক্ষমতা দেখে বিচার করা হবে না। একই মাপকাঠিতে সবার বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, স্রোতের বিপরীতে গিয়ে যারা জামায়াতের পাশে দাঁড়িয়েছেন ও দাঁড়াচ্ছেন, তাঁদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাদের প্রতি জামায়াতে ইসলামী আজীবন কৃতজ্ঞ।

দল ক্ষমতায় গেলে নেতাকর্মীরা কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া গ্রহণ করবেন না বলেও অঙ্গীকার করেন জামায়াত আমীর। তিনি বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে কাউকে ক্ষমতার কারণে ছাড় দেওয়া যাবে না। সকলের বিচার হতে হবে একই আইনি কাঠামোর আওতায়।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীর আমীরডা. শফিকুর রহমান
Previous Post

জামায়াত, এনসিপিসহ চার দলকে সতর্ক করলো ইসি

Next Post

দাপুটে বোলিং চট্টগ্রামের, ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহীর সংগ্রহ ১৩৩

Next Post

দাপুটে বোলিং চট্টগ্রামের, ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহীর সংগ্রহ ১৩৩

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ব্রেন টিউমারে আক্রান্ত, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT