জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে না। আগামী ২৬ জানুয়ারি ঘোষণা করা হবে এ মামলার রায়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ মামলার রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আমরা দুঃখিত। রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।’
এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৪ ডিসেম্বর। ওই দিন ট্রাইব্যুনাল বলেছিলেন, ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
তবে আজ এ মামলার রায় প্রস্তুত না হওয়ায় ২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/dev.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-scaled.jpg?fit=2560%2C2560&ssl=1)







