চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে শতাধিক স্থাপনা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:09 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in কক্সবাজার, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫০টি বসত ঘর এবং লার্নিং সেন্টার, মসজিদ ও মক্তবসহ অন্যান্য শতাধিক স্থাপনা পুড়ে গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাত ৩ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি লার্নিং সেন্টার (শিখন কেন্দ্র) থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়; প্রাণ বাঁচাতে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে লার্নিং সেন্টারসহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষরা আশপাশের লার্নিং সেন্টার, মসজিদ ও মক্তবে আশ্রয় নিয়েছে। তারা সহায়-সম্বল হারিয়ে দুর্বিসহ অবস্থায় রয়েছে।

তবে ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার বিতরণসহ প্রাথমিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল ভস্মীভূত হয়। ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Tags: কক্সবাজার
Previous Post

রাশিয়ার অঢেল সম্পদ ও পশ্চিমা বিশ্বের ‘হিংসা’: কার্লসনের বিস্ফোরক বিশ্লেষণ

Next Post

ভক্তের যে কাণ্ডে মেজাজ হারালেন শাহরুখ

Next Post

ভক্তের যে কাণ্ডে মেজাজ হারালেন শাহরুখ

ছবি: সংগৃহীত

পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT