চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর নেতৃত্বে ভবিষ্যৎ গঠনের আহ্বান জাইমা রহমানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেছেন, বাংলাদেশে নারীরা ইতোমধ্যেই নেতৃত্বের ভূমিকায় রয়েছে, তবে এই বিশ্বাসকে এখন বাস্তব কর্মে রূপান্তর করতে হবে। ক্ষমতায়ন কেবল বক্তৃতা বা নীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি ঘর, কর্মক্ষেত্র ও প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হতে হবে।

শনিবার ১৮ জানুয়ারি এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

জাইমা রহমান লেখেন, গতকালের অনুষ্ঠানটি তার কাছে গুরুত্বপূর্ণ কিছুর সূচনার মতো মনে হয়েছে-এমন একটি ভবিষ্যৎ, যেখানে বাংলাদেশের গ্রাম ও শহরের বিভিন্ন পটভূমি, মতামত ও প্রজন্মের নারীরা কেবল অন্তর্ভুক্তই নন, বরং ভবিষ্যৎ নির্মাণে আস্থা ও ক্ষমতায়নের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে ড. ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান ও রূপালী চৌধুরীর সঙ্গে একই মঞ্চ থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করেছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের সফল ও প্রতিশ্রুতিবদ্ধ নারীদের অভিজ্ঞতা শোনা ও তাদের সঙ্গে মতবিনিময়কে অর্থবহ বলে অভিহিত করেন জাইমা রহমান।

তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়ার উত্থাপিত প্রশ্নগুলোর প্রশংসা করে বলেন, সমাজে সঠিক প্রশ্ন তোলার ক্ষেত্রে তরুণ ও মেধাবী নারীদের সক্রিয় ভূমিকা আশাব্যঞ্জক।

অনুষ্ঠান সঞ্চালনা ও আলোচনায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাইমা রহমান বলেন, অগ্রগতি তখনই সম্ভব, যখন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও সবাই আলোচনার মধ্যে থাকেন এবং একে অপরের কথা শোনেন।

পুরুষ, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, সমর্থন কেবল বক্তব্যে নয়, টেকসই পদক্ষেপের মাধ্যমেই প্রমাণিত হতে হবে। নারীর ক্ষমতায়ন শুধু নারীদের দায়িত্ব নয়; কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে সম্মিলিতভাবে সিস্টেম পরিবর্তন করতে হবে।

Tags: জাইমা রহমাননারী নেতৃত্বফেসবুক পোস্ট
Previous Post

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

Next Post

নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ

Next Post
ছবি: সংগৃহীত

নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ

পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT