চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক: অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সবাই সহযোগিতা করলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে। আমরা চাই ভোটের মাধ্যমে ভালো, ত্যাগী ও জনদরদি মানুষ নির্বাচিত হয়ে আসুক।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জুডিশিয়ারির স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো সরকারকেই সংস্কারের পথে যেতে হয়। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। এসব সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। এখন রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল আর প্রভাব বিস্তার করতে পারবে না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ অবস্থা থেকে কেবিন পর্যায়ে আনা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অতিরিক্ত দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল। বর্তমান সরকার মাত্র দেড় বছরে সেই অবস্থা থেকে অর্থনীতিকে তুলে আনার চেষ্টা করেছে।

ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে অর্থ উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে স্থাপিত গণভোটের স্টলগুলো পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

Tags: অর্থ উপদেষ্টাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ড. সালেহউদ্দিন আহমেদভোট
Previous Post

সুতা আমদানিতে শুল্ক প্রত্যাহারে বিজিএমইএ-বিকেএমইএ’র দাবি

Next Post

‘নির্বাচনে মাঠে থাকবেন সশস্ত্রসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য’

Next Post
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের বিষয়ে পুলিশ কর্মকর্তার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচনে মাঠে থাকবেন সশস্ত্রসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য’

ছবি: পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের লড়াই অনিবার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT