চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল রোববার ১৮ জানুয়ারি, নৌবাহিনীর তথ্য সূত্রে দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও স্পেশাল ফোর্স (সোয়াডস) যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে শামশুল হক ওরফে বদাফুলা নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

আটকের পর তার দেওয়া তথ্যে তরমুজ ক্ষেতের একটি ছাপড়া ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ২ রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননৌবাহিনীর অভিযান
Previous Post

সব ছেড়ে অন্তরালে যাচ্ছেন নেহা কক্কর!

Next Post

তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post
তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: ভিডিও থেকে নেওয়া

তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে পরিশোধ হবে শ্রমিকদের বকেয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT