চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে কোনালের গানচিত্র, মডেল সুনেরাহ-রেহান

এটি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in বিনোদন
A A

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল এখন স্টেজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গেল শুক্রবারও গাইলেন মানিকগঞ্জের নবগ্রাম বহুমুখী হাইস্কুলের পুনর্মিলনীর আয়োজনে। গানে গানে সবাইকে মাতিয়েছেন। এর মাঝে চলছে নাটক আর সিনেমার গানের রেকর্ডিং।

‘প্রিয়তমা’ গান দিয়ে তুমুলভাবে আলোচিত হওয়া এই শিল্পী সিনেমা-নাটকের গানের পাশাপাশি গাইছেন সলো গানও। গেল বছরে তার গাওয়া ‘ময়না’ গানটি তো সবার মুখে মুখে। ‘ময়না’ গানের তুমুল জনপ্রিয়তার কারণে একই প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল নতুন বছরের শুরুতে কোনালকে নিয়ে আবারও বাজি ধরেছেন। এবার এই শিল্পীকে নিয়ে গানচিল আনছে নতুন গান ‘ও জান’।

নেপালে গানচিত্রের শুটিংয়ে সুনেরাহ্

কোনালের গাওয়া এই গানচিত্রের মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল, আছেন অভিনেতা ফররুখ রেহানও। কোনালের গাওয়া ‘ও জান’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।

এরই মধ্যে নেপালের মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্রের শুটিং শেষ হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। কোনালের গাওয়া ‘ও জান’ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নেপালে কনকনে ঠাণ্ডার মধ্যে ‘ও জান’ গানের শুটিং হয়েছে। পরিচালকসহ পুরো টিম অনেক কষ্ট করেছেন। এটি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গানটিতে কোনালের সহশিল্পী ডি রকস্টারখ্যাত নিলয়।

সুনেরাহ জানিয়েছেন, তিনি সাধারণত আলাদা করে গানের মডেল হন না। গানটি শোনার পরই তার ভালো লেগে যায়। দূর্দান্ত একটা রোমান্টিক গানের ভিডিওর অংশ হয়ে তার ভালো লেগেছে। কষ্টের হলেও শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার। বেশ উপভোগ করেছেন। সবাই মিলে অনেক পরিশ্রম করেছেন। তাপমাত্রা মাইনাসের মধ্যে শুটিং করেছেন তারা।

জানা গেছে, নেপালের যে জায়গায় ‘ও জান’ গানটির শুটিং হয়েছে, সেখানে এর আগে বাংলাদেশের কোনো গানের শুটিং করা হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, প্রথম শোনায় গানটির প্রেমে পড়ে যাবেন শ্রোতারা। এত সুন্দর একটি রোমান্টিক গান, তাই ভিজ্যুয়ালের ক্ষেত্রেও কোনো ধরণের আপস করা হয়নি।

গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ও জান গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। ও জান হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, সুর, সংগীত আয়োজন ও ভিডিও—সবকিছুতেই নতুন সংযোজন থাকবে।’

Tags: আসিফ ইকবালকোনালনেপালমিউজিক ভিডিওলিড বিনোদনসুনেরাহ
Previous Post

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে পরিশোধ হবে শ্রমিকদের বকেয়া

Next Post

জয়, ড্র, আবারও জয়ে ফিরল বাংলাদেশ

Next Post

জয়, ড্র, আবারও জয়ে ফিরল বাংলাদেশ

যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

'দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, পাশে দাঁড়ানো বড় রাজনীতি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT