চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ছেড়ে অন্তরালে যাচ্ছেন নেহা কক্কর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বিনোদন জগৎ থেকে হঠাৎই অবসর নিচ্ছেন ভারতীয় গায়িকা নেহা কক্কর। গায়িকার ঘোষণায় তেমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। ঘোষণার পাশাপাশি বিশেষ অনুরোধও করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

কিছু দিন আগেই মুক্তি পায় নেহা ও তার ভাই টনি কক্করের গান ‘ললিপপ’। সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা। গানটিকে অশালীন ও অসভ্য বলেও দাবি করেন অনেকে। সেই জন্যই কি হঠাৎ বিনোদনজগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

তবে শুধু কাজ থেকেই নয়। নেহা জানান, দায়িত্ব ও সম্পর্ক থেকেও বিরতি নিচ্ছেন তিনি। বিরতি নিয়ে ফিরবেন কবে বা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে নিজেও ধোঁয়াশায় রয়েছেন নেহা।

তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।”

এই পোস্ট থেকেই প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত জীবনে কি কোন সমস্যা হয়েছে তার? কেন দায়িত্ব ও সম্পর্ক থেকে দূরে থাকার কথা বলছেন তিনি?

নেহা ছবিশিকারিদের উদ্দেশেও একটি অনুরোধ করেছেন। তিনি লেখেন, “ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই দুনিয়ায় স্বাধীন ভাবে বাঁচতে দেবেন।” হাতজোড় করা ‘ইমোজি’ দিয়ে নেহা লিখেছেন, “আমার শান্তির জন্য এটুকু অন্তত আপনারা করতে পারেন।” –মিরচি ডট ইন

Tags: গাননেহা কক্করবলিউডশিল্পীসংগীতসিনেমা
Previous Post

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড

Next Post

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

Next Post
ছবি: সংগৃহীত

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: ভিডিও থেকে নেওয়া

তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT