চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে কৃতি-কবীর, নেটিজেন বলছে ‘মেড ফর ইচ আদার’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in বিনোদন
A A

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নুপুর স্যানন। বোন গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গেই যেন নিজের বিয়ের ইঙ্গিত দিলেন কৃতি নিজেই?

সম্প্রতি গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুপুর স্যানন। বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও সিলমোহর দিয়ে দিলেন তিনি?

বহু দিন ধরেই জল্পনা, কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি। কিন্তু আলোচিত প্রেমিক কবীর নিজেই প্রায় সব ফাঁস করে দিলেন। নুপুরের বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কবীর। তার মধ্যে একটি ছবি কৃতির সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।”

একেবারে যুগলের মতোই তারা ক্যামেরাবন্দি হয়েছেন বলে মত অনুরাগীদের। কৃতি পরেছেন প্যাস্টেল রঙের গাউন। কবীরের পরনে সাদা রঙের ব্লেজার স্যুট। জুটিকে দেখে মুগ্ধ অনুরাগীরা।

মন্তব্যে কৃতির উদ্দেশে তারা লিখেছেন, “আর দেরি কিসের? বোনের বিয়ে দিয়ে দিয়েছেন, এবার আপনিও বিয়েটা সেরে ফেলুন।” কেউ আবার লিখেছেন, “মেড ফর ইচ আদার।” এই ছবিই কি তবে সিলমোহর দিল কৃতি ও কবীরের সম্পর্কে? বিয়েটা কবে? এমন নানা প্রশ্ন উঠছে। তবে এখনও মুখে কুলুপ এটে অভিনেত্রী নিজে।

নুপুর ও স্টেবিন হিন্দু ও খ্রিস্টান এই দুই রীতিতে বিয়ে করেছেন। বিয়েতে ছিল এলাহি আয়োজন। মুম্বাইয়ের প্রীতিভোজের আসরে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

Tags: কবীর বাহিয়াকৃতি স্যাননবলিউড অভিনেত্রী
Previous Post

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post

‘আর কিছু দিন- তারপর মুক্ত মানুষ হয়ে ফিরবো’

Next Post

‘আর কিছু দিন- তারপর মুক্ত মানুষ হয়ে ফিরবো’

সুতা আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি পোশাক খাত মালিকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT