চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানুশের সঙ্গে বিয়ে, যা বললেন ম্রুণাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, আসছে ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধবেন এ জুটি।

তবে এমন শোনা কথা নিয়ে তোলপাড়ের মাঝেই ম্রুণাল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছেন। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’।

এদিকে ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে ইতোমধ্যেই নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

২০২৫ সালের আগস্টে ম্রুনাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’–এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। এরপর থেকেই তাদের একসঙ্গে দেখা গেলেই তা নিয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

Tags: দক্ষিণী সিনেমাধানুশবলিউডম্রুণাল ঠাকুর
Previous Post

উত্তরায় আগুন: ছাদের গেটে তালা থাকায় ঝরলো ৬ প্রাণ

Next Post

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT