চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

​মোবাইল ফোন না পেয়ে অভিমানে নিজেদের প্রাণ নিল দুই কিশোরী!

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
10:57 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানচিত্র ও চট্টগ্রাম বিভাগের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

মোবাইল ফোনের আবদার মেটাতে পারেননি স্বজন। আর সেই অভিমানেই চরম পথ বেছে নিল দুই কিশোরী। উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ে চব্বিশ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া পৃথক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

শনিবার (১৭ জানুয়ারি) ঘটনা দুটি ঘটেছে।

পুলিশ জানায়, মৃতদের নাম তানিয়া সুলতানা (১৫) ও হুমায়রা আক্তার (১৫)। দু’জনেই মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
​প্রথম ঘটনাটি ঘটেছে সদর থানার চিলারং ইউনিয়নের পশ্চিম বাঁশগড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেনের মেয়ে তানিয়া বেশ কিছু দিন ধরেই বাবার কাছে একটি মোবাইল ফোনের বায়না করছিল। পেশায় শ্রমিক তোফায়েল মেয়ের সেই আবদার তৎক্ষণাৎ পূরণ করতে পারেননি। শনিবার দুপুরে বাড়ির মানুষের অনুপস্থিতিতে নিজের ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় তানিয়া।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মোবাইল না পাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

​অন্যদিকে, শহরের প্রাণকেন্দ্র হাজীপাড়া এলাকায় আর এক কিশোরীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত হুমায়রা আক্তার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা-মা দুজনেই কর্মসূত্রে ঢাকায় থাকেন। চাচার বাড়িতে থেকে পড়াশোনা করত হুমায়রা।

পরিবার সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে বাবার কাছে মোবাইল কেনার জেদ ধরেছিল সে। কিন্তু আর্থিক অনটনের কারণে বাবা তা কিনে দিতে পারেননি।
​শুক্রবার রাতে তার চাচাতো ভাই ফেরদৌস হাসান অন্তর বোনকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায় দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই আঁতকে ওঠেন তিনি। প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে ওই কিশোরী।

​সদর থানার ওসি মনির হোসেন বলেন, বাবার ওপর অভিমান করেই কিশোরী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।

Previous Post

লক্ষ্য কমে আসা লড়াইয়ে বৃষ্টি আইনে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

Next Post

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ম্যানচেস্টার ডার্বিতে হেরেছে ম্যানসিটি, লা লিগায় জিতেছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT