চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে রবিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) ২৪তম আসরের পর্দা নামতে যাচ্ছে রবিবার (১৮ জানুয়ারি)। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজনের পর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে দেশের চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক উৎসব।

উৎসবের শেষ প্রান্তে এসে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারী তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক। দিনের শুরুতে প্রামাণ্যচিত্র সম্পাদনা নিয়ে একটি সেশন পরিচালনা করেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশিয়ান চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক আলেকজান্দ্রা মারকোভিচ। তিনি ডকুমেন্টারি ফিল্মে গল্প বলার কৌশল, এডিটিংয়ের ছন্দ ও ভিজ্যুয়াল ভাষার ব্যবহার নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।

পরবর্তী সেশনে বাংলাদেশের প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতা লিটন কর চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের নানান দিক তুলে ধরেন। সেট নির্মাণ, রঙের ব্যবহার, দৃশ্যের অবয়ব ও নকশা কীভাবে একটি সিনেমার আবহ ও ভাব গড়ে তোলে—তা তিনি নিজের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করেন।

মাস্টারক্লাসের শেষ সেশনটি পরিচালনা করেন সুইস চলচ্চিত্র সমালোচক ও সিনে বুলেটিন-এর সম্পাদক তেরেসা ভীনা। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু।

এদিকে উৎসবের শেষ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা ও কক্সবাজারে প্রদর্শিত হয় দেশি-বিদেশি নির্বাচিত চলচ্চিত্র। জাতীয় জাদুঘরের দুটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সমুদ্রসৈকত সংলগ্ন ভেন্যুতে দর্শকরা উপভোগ করেন সিনেমা প্রদর্শনী। প্রতিদিনই ভেন্যু প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে নির্মাতা, দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

১০ জানুয়ারি শুরু হওয়া দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান রবিবার (১৮ জানুয়ারি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ সংগীত পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। সমাপনী আয়োজনের শেষ অংশে প্রদর্শিত হবে এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র।

Tags: ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবফারুকীবিধান রিবেরুমাস্টারক্লাসসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
Previous Post

নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের যে বার্তা

Next Post

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীতে যমুনা ক্লাবের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT