চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে’

শাড়ি পরা বেশকিছু ছবি পোস্ট করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2026
in বিনোদন
A A

শাড়ি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মায়ের সঙ্গে নিজের সম্পর্কের আবেগঘন গল্প তুলে ধরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিগুলোর ক্যাপশনে শাড়ির প্রতি ভালোবাসার শিকড় যে মায়ের কাছেই- তা খুব সহজ ও আন্তরিক ভাষায় প্রকাশ করেছেন তিনি।

ক্যাপশনে ফারিণ লেখেন,“প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো মজার মজার।”

এখনো মায়ের নতুন কেনা শাড়ি প্রথমে তিনিই পরে দেখেন বলে জানান এই অভিনেত্রী। ফারিণের ভাষ্যে,“এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমার ই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই নাই। আমি নিয়ে রেখে দিছি।”

তার কাছে ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হলো মায়ের শাড়িগুলোই’। অভিনেত্রী বলেন,“আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলা। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়ত এমনি।”

মায়ের প্রতি এমন ভালোবাসা আর স্মৃতিচারণে ভরা ক্যাপশনটি ইতোমধ্যে নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। অনেকেই মন্তব্যে নিজেদের মা ও শাড়ি–সংক্রান্ত স্মৃতির কথা ভাগ করে নিয়েছেন সেই পোস্টের মন্তব্য ঘরে।

ছোটপর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও বর্তমানে বড়পর্দায় নিজেকে ব্যস্ত রেখেছেন ফারিণ। বিশেষ করে গেল বছর ‘ইনসাফ’ দিয়ে প্রশংসিত হওয়ার পর বড়পর্দাকেই এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছেন বলে খবর। এরমধ্যে প্রযোজনাতেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। ইমরান মাহমুদুলের সাথে গাওয়া তার নতুন দ্বৈত গান ভিডিও ‘মন গলবে না’ মুক্তি পেয়েছে তার প্রযোজনা সংস্থার ব্যানারেই!

Tags: অভিনয়তাসনিয়া ফারিণনাটকফারিণলিড বিনোদনশাড়িসিনেমা
Previous Post

জোট থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পর জামায়াতে ইসলামীর জরুরি বৈঠক

Next Post

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

Next Post
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

সিলেটে তিন বাসের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT