চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার বিস্তারিত আলোচনা করতে আসছেন আইসিসি প্রতিনিধিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 অপরাহ্ন 16, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

সপ্তাহ তিনেক পর টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ভারত ও শ্রীলঙ্কায়। তার আগে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ঘোষণার অচলাবস্থা কাটাতে ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। জানা গেছে, শনিবার সকাল ১১.৪০ মিনিটের দিকে তারা ঢাকা পৌঁছাবেন।

ক্রিকইনফো জানাচ্ছে, আলোচনার অংশ হিসেবে আইসিসির প্রতিনিধি দল বিসিবিকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন। এ প্রতিনিধিদের স্বাধীন মূল্যায়নও অন্তর্ভুক্ত থাকবে। তবে ভারত সরকারের দিক থেকেও বা মাধ্যম হয়েও আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেবে কিনা তা নিশ্চিত নয়।

‘নিরাপত্তা উদ্বেগে’র কারণ জানিয়ে বিসিবি টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারতে খেলতে বাংলাদেশ দলকে পাঠাবে না, বোর্ডের এমন অবস্থান আবারও আইসিসিকে জানানোর পর সবশেষ অবস্থা এটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক এবং আলোচনার পর; এটিই প্রথমবারের মতো দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনাসামনি দেখা হবে নিরাপত্তা বিষয়ে কথা বলতে।

১৩ জানুয়ারির ভার্চুয়াল বৈঠকে, বিসিবি গ্রুপ সি-তে থাকা বাংলাদেশকে ভারতের বাইরে সরিয়ে নিতে বলেছিল আইসিসিকে। তবে ক্রিকইনফো বলছে, আইসিসি জানিয়েছে মূল সময়সূচি পরিবর্তন করবে না। কারণ আসর শুরু ৭ ফেব্রুয়ারি, একমাসেরও কম সময় বাকি। উদ্বোধনী দিনে বাংলাদেশের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা রয়েছে।

একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা দিয়ে যাচাই করা এবং ইএসপিএন-ক্রিকইনফোর করা বিশ্বকাপের জন্য ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলা দলগুলোর জন্য হুমকি মাঝারি-উচ্চমাত্রার থাকতে পারে। তবে ‘অংশগ্রহণকারী দলগুলোর উপর সরাসরি হুমকির মতো কোন তথ্য নেই’।

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার ঘটনার শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়া বাংলাদেশি পেসারকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় ভারতের সরকার। জেরে একই কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতের মাটিতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে প্রশ্ন তোলে এবং জানিয়ে দেয় নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চায় লাল-সবুজের দল। এরপর থেকে একের পর এক ঘটে চলেছে নাটকীয়তা।

Tags: আইপিএলআইসিসিবাংলাদেশভারতমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা

Next Post

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক

Next Post
চ্যানেল আই অনলাইন ভবনের উপরে ডাটা অ্যান্টেনা ও স্যাটেলাইট ডিশ স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক

স্বামীর সঙ্গে নিহত স্ত্রী ও মেয়ে

গৃহশিক্ষিকার সঙ্গে ঋণের দ্বন্দ্বে মা-মেয়ে খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT