চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে নিয়ে ভুল সংশোধন করল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 16, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
xr:d:DAFLinwp4oA:412,j:38810930984,t:22102312

xr:d:DAFLinwp4oA:412,j:38810930984,t:22102312

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে ২০২১ সালের জুলাইয়ের পর আবারও ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বিরাট কোহলি। শীর্ষে থাকার সর্বোচ্চ দিনের হিসেবে সর্বকালের তালিকায় দশম স্থানে কোহলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট করে আইসিসি। এখানে ভুল করে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যার কারণে পোস্ট সরিয়ে নিতে হয় তাদের।

আবারও শীর্ষে আসার পর আইসিসি জানায় ছেলেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ব্যাটার হিসেবে ৮২৫ দিন চূড়ায় কাটিয়েছেন ৩৭ বর্ষী কোহলি। এই সংখ্যাটি তাকে সর্বোচ্চ দিন শীর্ষে থাকার তালিকায় দশম স্থানে রাখে। যা ভুল! ভক্তরা দ্রুত অসঙ্গতি তুলে ধরেন আইসিসির কাছে।

আইসিসির আগের বেশ কয়েকটি রেকর্ডে বলা হয়েছে, কোহলি আসলে ১,৫৪৭ দিন শীর্ষ ওয়ানডে ব্যাটার হিসেবে কাটিয়েছেন। নতুন পোস্টের ছবিতে যা বলেছে তার সংখ্যার প্রায় দ্বিগুণ। আইসিসি পরে সংশোধন করে জানায়, কোহলির প্রকৃতপক্ষে ১,৫৪৭ দিন শীর্ষ ব্যাটার হিসেবে থেকেছেন, যা তাকে সর্বকালের তালিকায় দশম থেকে তৃতীয় স্থানে তুলে এনেছে।

তালিকায় কোহলির আগে আছেন শুধুমাত্র দুজন ব্যাটার, যাদের সবাই ওয়েস্ট ইন্ডিজের। ২০১৩ সালে প্রথমবার এক নাম্বারে আসা সাবেক ভারতীয় অধিনায়কের আগে আছেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস- যিনি ২,৩০৬ দিন এবং আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা আছেন, তিনি শীর্ষ ওডিআই ব্যাটার হিসেবে ২,০৭৯ দিন কাটিয়েছেন।

কোহলি তার শেষ ছয় ম্যাচে পাঁচটি পঞ্চাশের বেশি ইনিংস খেলেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

Tags: আইসিসিকোহলিনিউজিল্যান্ডরিচার্ডসলারালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

সরকারবিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ ইরানের

Next Post

যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করবে বিএনপি: আমিনুল হক

Next Post

যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করবে বিএনপি: আমিনুল হক

মুশফিক-শান্তর পর রিপনের গতির ঝড়ে শীর্ষে রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT