চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক কারণেই বলিউডে কাজ কমছে রহমানের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 16, জানুয়ারি 2026
in বিনোদন
A A
এ আর রহমান কনসার্টে বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত আট বছরে বলিউডে উল্লেখযোগ্যভাবে তার কাজ কমে গেছে- বিষয়টি স্বীকার করেছেন বিশ্বখ্যাত সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর পেছনে ক্ষমতার ভারসাম্য বদল, এমনকি সাম্প্রদায়িক বিষয়ও থাকতে পারে! তবে বিষয়টি কখনো সরাসরি তার মুখের ওপর আসেনি বলেও জানান তিনি।

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে রহমান বলেন, বলিউডে দীর্ঘদিন কাজ করলেও নিজেকে অনেক বছর ‘আউটসাইডার’ হিসেবেই মনে হতো। সত্যজিৎ রায় নয়, বরং মণি রত্নমের সঙ্গে ‘রোজা’ (১৯৯২), ‘বোম্বে’ (১৯৯৫) ও ‘দিল সে..’ (১৯৯৮)–এই ত্রয়ী এবং রাম গোপাল ভার্মার ‘রঙ্গিলা’ (১৯৯৫)-এর মতো জনপ্রিয় কাজের পরও তিনি পুরোপুরি আপন হয়ে উঠতে পারেননি।

তার ভাষায়, “এই তিনটি ছবির পরও আমি একজন বাইরের মানুষই ছিলাম। কিন্তু সুভাষ ঘাইয়ের ‘তাল’ মুক্তির পর পরিস্থিতি বদলায়। অ্যালবামটি ঘরে ঘরে পৌঁছে যায়। উত্তর ভারতের মানুষের রক্তে এখনো ‘তাল’ বয়ে চলে।”

রহমান জানান, হিন্দি না জানার কারণে তিনি নিজেকে বলিউডের অংশ ভাবতে পারতেন না। “একজন তামিল মানুষের জন্য হিন্দি বলা কঠিন। কিন্তু সুভাষ ঘাই আমাকে বলেন, বলিউডে দীর্ঘদিন থাকতে চাইলে হিন্দি শিখতে হবে। তখন আমি হিন্দির পাশাপাশি উর্দুও শেখার সিদ্ধান্ত নিই, কারণ ষাট-সত্তরের দশকের হিন্দি সংগীতের মূল ভাষা ছিল উর্দু।”

পরে উর্দুর কাছাকাছি হওয়ায় আরবি ভাষাও শেখেন তিনি। পাশাপাশি পাঞ্জাবি সংগীতে আগ্রহ তৈরি হয় সুফি গায়ক সুখবিন্দর সিংয়ের মাধ্যমে। রহমান-সুখবিন্দর জুটির হাত ধরে জন্ম নেয় ‘ছাইয়া ছাইয়া’, ‘রামতা যোগী’ ও অস্কারজয়ী ‘জয় হো’র মতো কালজয়ী গান।

বলিউডে বৈষম্য ও পক্ষপাতের প্রশ্নে রহমান বলেন, “আগে কখনো সরাসরি কিছু টের পাইনি। কিন্তু গত আট বছরে ক্ষমতার একটি বড় পরিবর্তন হয়েছে। এখন অনেক ক্ষেত্রে সৃজনশীল মানুষ নয়, বরং অ-সৃজনশীলদের হাতে ক্ষমতা। হয়তো এটি সাম্প্রদায়িক ব্যাপারও হতে পারে। তবে এসব আমার সামনে সরাসরি আসে না। গোপনে শোনা যায়- আমাকে বুক করা হয়েছিল, কিন্তু পরে মিউজিক কোম্পানি পাঁচজন অন্য সুরকারকে নিয়েছে।”

তবে কাজ না পাওয়াকে তিনি আক্ষেপ হিসেবে দেখছেন না। রহমান বলেন, “আমি কাজ খুঁজে বেড়াই না। কাজ আমার কাছে আসবে- এই বিশ্বাস রাখি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি, সেটাই ভালো।”

এদিকে, কেন তিনি ডাব করা ছবির বদলে সরাসরি হিন্দি ছবিতে বেশি কাজ শুরু করেছিলেন, সে প্রসঙ্গেও কথা বলেন রহমান। তিনি জানান, ‘দিল সে’ বা ‘রোজা’র মতো ছবির সাফল্যের পর অনেক তামিল গানের হিন্দি অনুবাদ করা হচ্ছিল, যা ছিল দুর্বল মানের। “এতে মানুষ বলত, হিন্দি লিরিক্স খারাপ, তামিলটাই ভালো। বিষয়টি আমার কাছে অপমানজনক লেগেছিল। তখনই সিদ্ধান্ত নিই, সরাসরি হিন্দি চলচ্চিত্রে কাজ করব।” ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: এ আর রহমানকাজকালজয়ী গানগানজয় হোরোজালিড বিনোদনসংগীতসাম্প্রদায়িকসিনেমা
Previous Post

মায়ের কোলে ফিরেই আগুনে নিথর ফাইয়াজ

Next Post

রোহিঙ্গা সঙ্কট সমাধানে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতির প্রয়োজন

Next Post

রোহিঙ্গা সঙ্কট সমাধানে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতির প্রয়োজন

পণ্যের উচ্চমূল্য কমিয়ে দিচ্ছে ক্রয় ক্ষমতা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT