চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ দেখার সুযোগ!

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনব চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in বিনোদন
A A

জমে উঠেছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এই উৎসবের পর্দায় শুক্রবার (১৬ জানুয়ারি) আসছে এক অভিনব চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আকাশ হক পরিচালিত এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘরে। এদিন সন্ধ্যা ৭টায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, উৎসবে প্রদর্শনীর পর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ববি বিশ্বাস জানান, চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ চলচ্চিত্রটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস। এই চলচ্চিত্রের মাধ্যমে এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছে একগাদা নতুন মুখ বলেও তিনি জানান।

চলচ্চিত্রটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

সিনেমাটির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ার–এর মাধ্যমে তুলে ধরেছে। এরই মধ্যে ছবির থিম সং ‘সহমত ভাই’ দর্শকদের নজর কেড়েছে। র‍্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ।

ফারহানা ফারহা আরো জানান, একজন শিক্ষার্থীর দলদাস হয়ে উঠার গল্প, রাজনৈতিক মুরগি হয়ে উঠার গল্প বলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এটা যেন দেশের গোটা সিস্টেমেরই এক টুকরো আয়না, যেখানে মন্ত্র একটাই ‘সহমত ভাই’।

ইতিমধ্যেই চলচ্চিত্রটির থিম সং ‘সহমত ভাই’ গানটি সিনেমার ফেসবুক পেজ ও প্রযোজনা সংস্থা ‘দ্য বি টিম’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

১৪২ মিনিট দৈর্ঘ্যের এই রাজনৈতিক স্যাটায়ার সিনেমাটি সব মিলিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে ছবিটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবআকাশ হকওয়ার্ল্ড প্রিমিয়ারঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুললিড বিনোদন
Previous Post

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কী?

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’

Next Post
‘আরিশা ইলেকট্রনিক্স’ শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটনের এএমডি ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা।

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’

বাংলাদেশের রাজধানীতে বিশাল জনসমাগমের মাধ্যমে গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT