চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের মৃত্যুকে ঘিরে যে বিস্ফোরক তথ্য জানালো সিঙ্গাপুর পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণের চার মাস পেরিয়ে গেলেও কাটেনি শোকের রেশ। তবে তার রহস্যজনক মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। সিঙ্গাপুর পুলিশের সাম্প্রতিক তদন্তে জানিয়েছে, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডের কাছে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যু হয় জুবিনের। আগের কিছু প্রতিবেদনে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার কথা বলা হলেও তদন্তে স্পষ্ট করা হয়েছে তিনি তখন ডাইভিং করছিলেন না।

শুনানিতে সিঙ্গাপুর পুলিশ কোস্টগার্ডের সহকারী সুপারিনটেনডেন্ট ডেভিড লিম জানান, ঘটনার সময় জুবিন গার্গ ‘গুরুতরভাবে মদ্যপ’ ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী আদালতে বলেন, তাকে ইয়টের দিকে সাঁতরে ফেরার চেষ্টা করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পানিতে উল্টে ভেসে উঠতে থাকেন।

জুবিনের মৃত্যুর ঘটনায় প্রধান তদন্তকারী আদালতকে জানান যে, জুবিন সাঁতার কাটার সময় প্রথমে একটি লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু পরে সেটি খুলে ফেলেন। যখন তিনি আবার জলে নামার সিদ্ধান্ত নেন, তখন তাকে দ্বিতীয় ছোট লাইফ জ্যাকেট দেওয়া হয়, যা তিনি পরতে অস্বীকার করেছিলেন।

উদ্ধার ও চিকিৎসার চেষ্টা জুবিনকে দ্রুত উদ্ধার করে ইয়টে তুলে সিপিআর দেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তদন্তে আরও উঠে এসেছে, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে ভুগছিলেন। ২০২৪ সালে তার মৃগীর সর্বশেষ আক্রমণের রেকর্ড রয়েছে। সিঙ্গাপুর পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এই ঘটনায় কারও বিরুদ্ধে অপরাধমূলক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।- টাইমস অব ইন্ডিয়া

Tags: জুবিন গার্গভারতের জনপ্রিয় গায়ক
Previous Post

‘গান দিয়ে শুরু’-তে ফেরদৌস আরা

Next Post

একত্র হচ্ছেন ক্রিকেটাররা, অপেক্ষা কোয়াবের সংবাদ সম্মেলনের

Next Post

একত্র হচ্ছেন ক্রিকেটাররা, অপেক্ষা কোয়াবের সংবাদ সম্মেলনের

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT